আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সংক্রমণ বাড়ায় বিপদজনক বেগুনি স্তরে লস এঞ্জেলেস

সংক্রমণ বাড়ায় বিপদজনক বেগুনি স্তরে লস এঞ্জেলেস

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় করোনা সংক্রান্ত বিধি-নিষেধ তুলে নেওয়ার জন্য ব্যবহৃত কালার-কোডেড ফ্রেমওয়ার্ক মোতাবেক বর্তমানে এলএ কাউন্টি বিপদজনক বেগুনি স্তরে অবস্থান করছে।

জুন মাসের ১৫ তারিখে ক্যালিফোর্নিয়া রাজ্য করোনা ভাইরাস সংক্রান্ত বিভিন্ন বিধি-নিষেধ তুলে ফেলে। বিধি-নিষেধের পাশাপাশি এটি তাঁর কালার কোডেড ফ্রেম-ওয়ার্কটিও তুলে ফেলে। ফ্রেমওয়ার্কটি মূলত অর্থনৈতিক ব্যবস্থাকে নিরাপদ ও সচল রাখানোর জন্য তৈরি করা হয়েছিলো।

ফ্রেমওয়ার্কটি ব্যবহার করে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন রাজ্যকে বিভিন্ন বিপদজনক স্তরে সাজানো যায়। লস এঞ্জেলস ও সান বার্নাডিনো কাউন্টিতে করোনার হার অত্যধিক মাত্রায় বৃদ্ধি পাওয়ার কারণে এই দুই কাউন্টি সর্বোচ্চ বিপদজনক বেগুনি স্তরে অবস্থান করছে। বেন্টুরা কাউন্টি লাল স্তরে ও অরেঞ্জ কাউন্টি কমলা স্তরে অবস্থান করছে। রিভারসাইড কাউন্টি সবচেয়ে কম বিপদজনক হলুদ স্তরে অবস্থান করছে।

শনিবার রাতে এলএ কাউন্টিতে ইনডোর পাবলিক সেটিংসে মাস্ক ব্যবহারকে বাধ্যতামূলক হিসেবে ঘোষণা করা হয়েছে। আদেশটি ভ্যাক্সিনেটেড ব্যক্তিদের জন্যেও প্রযোজ্য। পূর্বে শুধুমাত্র আনভ্যাক্সিনেটেড ব্যক্তিদের জন্য মাস্ক ব্যবহার পরামর্শ দেওয়া হতো। কিন্তু অনেকেই এটি পালন না করায় মাস্ক ব্যবহারকে বাধ্যতামূলক হিসেবে ঘোষণা করা হয়।

স্বাস্থ্যকর্মীদের মতে, ডেল্টা ভ্যারিয়েন্টের পাশাপাশি আনভ্যাক্সিনেটেড মানুষদের কারণে এলএ কাউন্টিতে করোনা অত্যধিক হারে বৃদ্ধি পাচ্ছে। বিগত ১২দিন ধরে কাউন্টিতে দৈনিক ১০০০ জনের বেশি করোনা রোগী পাওয়া যাচ্ছে।

সান্তা বারবারা সহ ক্যালিফোর্নিয়ার ১৭টি কাউন্টিতে ইনডোর সেটিংসে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে, পাসাডিনার নিজস্ব হেলথ এজেন্সি সোমবার (১৯ জুলাই)  রাতে মাস্ক ব্যবহারকে বাধ্যতামূলক হিসেবে ঘোষণা করেছে। কাউন্টিতে বুধবার (২১ জুলাই)  থেকে ঘোষণাটি কার্যকর করা হবে। 

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত