আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় খরায় বৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র বন্ধ

ক্যালিফোর্নিয়ায় খরায় বৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র বন্ধ

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অঞ্চলজুড়ে চলমান খরায় অন্যতম বৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র 'দ্য অ্যাডওয়ার্ড হায়াত হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট' বন্ধ করে দিতে হয়েছে।

জলবিদ্যুৎ কেন্দ্রটি ক্যালিফোর্নিয়ার লেক অরভিলে অবস্থিত। ১৯৬৭ সালে এই জলবিদ্যুৎ প্রকল্পটি চালু করা হয়। তবে শনিবার (৭ আগস্ট) পানির স্তর নিচে নেমে যাওয়ায় এটিকে বন্ধ করে দেওয়া হয়।

লেক অরভিলে ক্যালিফোর্নিয়া অবস্থিত দ্বিতীয় বৃহৎ জলাধার।

কার্যক্রম থাকাকালীন সময়ে দ্য হায়াত জলবিদ্যুৎ কেন্দ্রে প্রতিদিন ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হতো। প্রায় ৫ লাখ বাড়ির বিদ্যুতের চাহিদা মেটাতে সক্ষম ছিল এই জলবিদ্যুৎ কেন্দ্রটি৷

বর্তমানে খরায় লেক অরভিলের মাত্র ২৪ শতাংশ পানি দিয়ে পূর্ণ- এমন ছবি সম্প্রতি প্রকাশ পেয়েছে৷ জাস্টিন সুলিভান নামক একজন ফটোজার্নালিস্ট এই ছবি প্রকাশ করেন সম্প্রতি৷

ক্যালিফোর্নিয়া ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম অপারেটরের প্রধান বরাবর ক্যালিফোর্নিয়া পাবলিক ইউটিলিটি কমিশন এবং ক্যালিফোর্নিয়া এনার্জি কমিশনের দেওয়া চিঠি অনুসারে জানা যায়, ক্যালিফোর্নিয়ার চলমান খরা পরিস্থিতিতে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে গেছে৷

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ওয়াটার রিসোর্সেস (ডিডব্লিউআর) এর ডিরেক্টর কারলা নেমেথ বলেন, 'লেক অরভিলের পানির স্তর কমে যাওয়ায় চালু হওয়ার পর প্রথমবারের মতো জলবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হল। এই সংকট কাটাতে রাজ্য যথাযথ পরিকল্পনা করছে'।

ক্যালিফোর্নিয়া রাজ্যের ১৫ শতাংশ শক্তি জলবিদ্যুৎ কেন্দ্রের উপর নির্ভরশীল। দ্য ডিডব্লিউআর ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের পানির ব্যবহার ১৫ শতাংশ কমিয়ে আনতে পরামর্শ দেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত