আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

সৌদি আরবে অমুসলিমদের কবরস্থানে বোমা হামলা

সৌদি আরবে অমুসলিমদের কবরস্থানে বোমা হামলা

সৌদি আরবের জেদ্দায় অমুসলিমদের একটি কবরস্থানে বোমা হামলার ঘটনা ঘটেছে।  

প্রথম বিশ্বযুদ্ধে নিহত সৈন্যদের স্মরণে একটি অনুষ্ঠান চলাকালে এ হামলা হয়।  অনুষ্ঠানে ইউরোপীয়ানসহ বিদেশি কূটনীতিকরা অংশগ্রহণ করেছিল বলে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।  

আল জাজিরার খবরে বলা হয়, এ হামলায় চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।  সৌদি সরকারের পক্ষ থেকে এ নিয়ে এখনও কিছু না বলা হলেও জেদ্দায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

বিবিবি জানিয়েছে, সৌদি আরবে কর্মরত একজন ফরাসি সাংবাদিক হামলার পর ঘটনাস্থলের কিছু ছবি বলে দাবি করে অনলাইনে পোস্ট করেছেন।  

তাতে পুষ্পস্তবকের আশেপাশে রক্তের ছোপ দেখা যাচ্ছে। তবে এই ছবি ঘটনাস্থলের কিনা তা যাচাই করা যায়নি।

সৌদি আরবে কর্মরত আরেকজন সাংবাদিক জানিয়েছেন, বোমা হামলার সময় সেখানে ফ্রান্স, ব্রিটেন এবং আয়ারল্যান্ডের কনসাল জেনারেল এবং সেদেশে বসবাসরত অন্যান্য বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। তার টুইটে একজন আহতকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে দেখা গেছে।  

বিবিসির আরব ঘটনাবলীর সম্পাদক সেবাস্টিয়ান আশার জানিয়েছেন, ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জেদ্দার এই ঘটনাকে কাপুরুষোচিত হামলা বলে বর্ণনা করে এর নিন্দা জানানো হয়েছে।

এছাড়া দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে খুঁজে বের করার জন্য সৌদি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। যদিও প্রকৃত ঘটনা সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।

শেয়ার করুন

পাঠকের মতামত