আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলা

দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলা

দক্ষিণ লেবাননে ইসরাইল বিমান হামলা চালিয়েছে। বুধবার রাতভর বিভিন্ন লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে বলে ইসরাইলি সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন।

ওই মুখপাত্র বলেন, হামলার লক্ষ্যবস্তুর স্থানগুলো থেকে এর আগে ইসরাইলে রকেট হামলা চালানো হয়েছিল।

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজা ভূখণ্ডে ইসরাইলের গত মে মাসে টানা ১১ দিন আগ্রাসনকালে দক্ষিণ লেবাননে অবস্থান করা ফিলিস্তিনি সংগঠনগুলো ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে বেশ কয়েক দফা রকেট হামলা চালিয়েছিল।

লেবাননের দৈনিক পত্রিকা দ্য ডেইলি স্টার স্থানীয় নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, দক্ষিণ লেবাননের দুইটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইল।

অপরদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়ার এক প্রতিনিধি লেবাননের রাজধানী বৈরুতের দিমাশকিয়া এলাকা থেকে প্রচণ্ড বিস্ফোরণের আওয়াজ শুনেছেন।

ইসরাইলি সেনাবাহিনীর ওই মুখপাত্র আরো হামলার হুমকি দিয়েছেন এবং সহিংসতা বৃদ্ধির বিরুদ্ধে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, লেবাননের ভিতরে যা কিছু হবে তার দায় দেশটির শাসকগোষ্ঠীর।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত