আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

সৌদিতে বাংলাদেশিসহ ৭৭ হাজার কর্মী ছাঁটাই, বিক্ষোভ

সৌদিতে বাংলাদেশিসহ ৭৭ হাজার কর্মী ছাঁটাই, বিক্ষোভ

চার মাসের বেতন পরিশোধ না করেই ৭৭ হাজার বিদেশি শ্রমিক ছাঁটাই করেছে সৌদি আরবের সবচেয়ে বড় ভবন নির্মাতাপ্রতিষ্ঠান বিন লাদেন কনস্ট্রাকশনস গ্রুপ। প্রতিষ্ঠানটির বরাত দিয়ে দেশটির প্রভাবশালী পত্রিকা খালিজ টাইমস জানিয়েছে, এই শ্রমিকদের এরই মধ্যে ভিসা বাতিলের (এক্সিট ভিসা) কথা জানিয়ে দেওয়া হয়েছে।

এর আগে গত শনিবার ‘বিন লাদেন গ্রুপ’ ৫০ হাজার বিদেশি শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দেওয়ার পর মক্কায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। এরই মধ্যে নতুন করে আরো ২৭ হাজার শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দেওয়া হলো।

এই বিপুলসংখ্যক শ্রমিকদের মধ্যে কোন দেশের কতসংখ্যক শ্রমিক আছে তা আনুষ্ঠানিকভাবে জানায়নি দেশটির শ্রম মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে চাকরিচ্যুত শ্রমিকদের মধ্যে আছেন বিপুলসংখ্যক বাংলাদেশিও।

গত কয়েকদিন ধরে কয়েক হাজার কর্মীকে চাকরিচ্যুত করার অভিযোগের বিষয়ে সর্বশেষ এই প্রতিবেদনে বলা হয়েছে, বেতন পরিশোধ না করে শ্রমিক ছাঁটাই করায় উপসাগরীয় দেশটিতে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এর আগে গত মার্চে সৌদি সরকার এই নির্মাণপ্রতিষ্ঠানের ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করে।

গত সেপ্টেম্বরে মক্কায় ভয়াবহ ক্রেন ধসের পর বিন লাদেন গ্রুপের ওপর সরকারি নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আজ সোমবার এই প্রতিষ্ঠানের একজন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির জাতীয় দৈনিক আল-ওয়াতানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রুপের ৭৭ হাজার বিদেশি শ্রমিক দেশত্যাগের জন্য এক্সিট ভিসা পেয়েছেন।

বিন লাদেন গ্রুপের ওই কর্মকর্তা আরো জানান, দুই বছর ধরে সৌদি আরবের তেল রাজস্বে ব্যাপক ধস শুরু হয়েছে। এ ছাড়া সরকারি নিষেধাজ্ঞার কারণে নির্মাণ জায়ান্ট বিন লাদেন গ্রুপের কর্মীরা বেতন পাননি। দীর্ঘদিন ধরে তাঁরা বেতনের জন্য অপেক্ষা করছিলেন।

ওই কর্মকর্তা বলেন, বিশ্বের বৃহৎ নির্মাণকারী কোম্পানিগুলোর মধ্যে অন্যতম এই প্রতিষ্ঠানে অন্তত দুই লাখ বিদেশি কর্মী রয়েছেন। বিদেশি শ্রমিকদের মধ্যে অনেককেই আর কাজে রাখা সম্ভব হবে না বলে মনে করছে কর্তৃপক্ষ। এ ছাড়া কোম্পানির ইঞ্জিনিয়ার, প্রশাসক ও পরিদর্শক পদে কর্মরত ১৭ হাজার সৌদি কর্মকর্তার মধ্যে ১২ হাজার কর্মকর্তা চাকরিচ্যুত হতে পারেন বলে তিনি জানান।

এদিকে বিন লাদেন গ্রুপের এই সিদ্ধান্তের প্রতিবাদে এরই মধ্যে বিক্ষোভে নেমেছেন শ্রমিকরা। বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত সৌদি আরব না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

আজ সোমবারও বেতন পরিশোধের দাবিতে মক্কায় কোম্পানির প্রশাসনিক কার্যালয়ের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। বিক্ষোভকারীরা অন্তত সাতটি বাসে আগুন দিয়েছেন বলেও খবর পাওয়া গেছে। বিক্ষোভ ও বাসে আগুন দেওয়ার ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত