আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

দ্বিতীয় নাগরিক প্রণোদনা: চুক্তির সময় আছে মাত্র ৪৮ ঘণ্টা

দ্বিতীয় নাগরিক প্রণোদনা: চুক্তির সময় আছে মাত্র ৪৮ ঘণ্টা

ছবি: এলএবাংলাটাইমস

কর্মহীন বাসিন্দাদের দ্বিতীয় নাগরিক প্রণোদনার ব্যাপারে নাটকীয়তা কমছেই না। নির্বাচনের আগে দ্বিতীয় নাগরিক প্রণোদনা বিল চূড়ান্ত করতে হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি ও ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মুনচিনের হাতে সময় আছে মাত্র ৪৮ ঘণ্টা।

 


দ্বিতীয় নাগরিক প্রণোদনার জন্য বরাদ্দ অর্থ কতো হতে পারে, এ নিয়ে ন্যান্সি পেলোসি ও স্টিভেন মুনচিন যদি ৪৮ ঘণ্টার মধ্যে ঐকমত না হতে পারেন, তবে ৩ নভেম্বর নির্বাচনের আগে প্রণোদনার ব্যাপারে আর আলোচনা করার সুযোগ নেই।

 


হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, প্রণোদনার অর্থ কতো হতে পারে, এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের সাথে বনিবনা হচ্ছে না। তাঁরা মূলত আলোচনার অগ্রগতি নিয়ে গুরুত্ব দিচ্ছে না। তাছাড়া যে পরিমাণ অর্থ বরাদ্দের পরিকল্পনা প্রশাসন জানিয়েছে, সেটি করোনা পরিস্থিতি মোকাবেলায় যথেষ্ট নয়।

 

 

এদিকে, সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককনেল শনিবার বলেন, দ্বিতীয় নাগরিক প্রণোদনার জন্য বরাদ্দ অর্থ কতো হবে, এ নিয়ে ভোটাভুটি হতে পারে। এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের সরাসরি চ্যাক প্রদানের ব্যাপারেও আলোচনা করা হবে।

 


তবে ডেমোক্রেটিকরা বরাবরই রিপাবলিকানদের প্রস্তাবিত প্রণোদনা বাজেট প্রত্যাখান করে আসছে। ডেমোক্রেটিকরা আরো বড় বাজেট পাশ করাতে চাইছে। আর এই নিয়ে প্রায় এক মাস আলোচনার পরেও কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি প্রশাসন।

 

 

 

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত