আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

নাগরিক প্রণোদনা বিষয়ে একতাবদ্ধ থাকুন: মিচ ম্যাককনেল

নাগরিক প্রণোদনা বিষয়ে একতাবদ্ধ থাকুন: মিচ ম্যাককনেল

ছবি: এলএবাংলাটাইমস

দ্বিতীয় নাগরিক প্রণোদনা নিয়ে ধোঁয়াশা কাটছে না। নির্বাচনের আগে আলোচনার শেষদিনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ডেমোক্র্যাটদের প্রস্তাব করা অর্থ থেকেও আরো বড় অংকের অর্থ তিনি অনুমোদন দিতে প্রস্তুত। তবে এই বিষয়ে সম্মতি দেননি অন্যান্য রিপাবলিকান সিনেটররা।


নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে, সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককনেল ট্রাম্পের এই হঠকারী ঘোষণা সহজভাবে নেননি। মিচ ম্যাককনেল অন্যান্য রিপাবলিকান সিনেটরদের বলেন, দ্বিতীয় নাগরিক প্রণোদনার অর্থ কতো হবে, এই আলোচনার ব্যাপারে রিপাবলিকানদের বিভক্ত হওয়া যাবে না।


এর আগে, গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, দ্বিতীয় প্রণোদনার জন্য ডেমোক্রেটিকদের প্রস্তাবের থেকেও বড় অংকের অর্থ পাশ করতে তিনি তৈরি আছেন। মূলত এই ঘোষণার পরেই মিচ ম্যাককনেল এক ব্যক্তিগত লাঞ্চ পার্টিতে তাঁর অনুসারি রিপাবলিকানদের একতাবদ্ধ থাকতে পরামর্শ দেন।


মিচ ম্যাককনেল আশংকা করছেন, আলোচনার শেষদিন হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি ও ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মুনচিনের মধ্যকার চুক্তি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের সায় পাওয়ার পরই ন্যান্সি পেলোসির প্রস্তাবিত অর্থের চুক্তিতে স্টিভেন মুনচিন রাজি হতে পারেন। গত কয়েকমাস ধরে চুক্তি পণ্ড হওয়ার পর ডেমোক্রেট প্রস্তাবিত অর্থেই চুক্তি হতে পারে। কিন্তু অনেক রিপাবলিকানই চুক্তির অর্থ মেনে নিয়ে বিল পাশে সই করতে ইচ্ছুক নন বলেও জানা গেছে।


তবে যদি চুক্তি চূড়ান্ত হয়ে যায়, তাহলে নির্বাচনের আগেই দ্বিতীয় নাগরিক প্রণোদনার অর্থ সিনেটে পাশ করানো হবে৷ চুক্তির শুরুতে ডেমোক্রেটিকরা ও হাউজ স্পিকার কর্মহীন নাগরিকদের প্রণোদনার জন্য ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার প্রস্তাব করেছিলো। তবে ট্রাম্প প্রশাসন ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার প্রণোদনার জন্য বরাদ্দ করতে চেয়েছিলো।


নির্বাচনের আগে ১২০০ ডলার কর্মহীন নাগরিকদের কাছে পৌঁছে দিতে বেশ সক্রিয় ছিলেন ট্রাম্প। তবে নির্বাচনের আগে আদৌ কর্মহীন মার্কিনীরা প্রণোদনার অর্থ পাবেন কি না, এই বিষয়ে সংশয় শুরু হয়েছে।


এলএবাংলাটাইমস /ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত