আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

নগরবাসীর সর্বোচ্চ সহযোগিতা ও ভালোবাসা পেয়েছিঃ আরিফুল হক চৌধুরী

নগরবাসীর সর্বোচ্চ সহযোগিতা ও ভালোবাসা পেয়েছিঃ আরিফুল হক চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আজীবন নগরবাসীর সেবায় কাজ করবো। দীর্ঘ দশ বছর সিটি কর্পোরেশনের দায়িত্ব পালনকালে নগরবাসীর সর্বোচ্চ সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। আমি যেখানেই থাকি, এই নগরীর উন্নয়নে পাশে থাকবো। আমার মাধ্যমে যদি সিলেটবাসীর কোনো উপকার হয় সেখানে হাজির হতে দ্বিধাবোধ করবো না। তিনি বলেন, আমি জীবনে অনেক কিছুই পেয়েছি। সেই পাওয়ার পেছনে যার সবচেয়ে বড় অবদান তিনি হচ্ছেন সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান। যার মাধ্যমে চারদলীয় জোট সরকারের সময় নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান হিসেবে নগরবাসীর সেবায় আমি কাজ শুরু করি। যার ধারাবাহিকতায় পরবর্তীতে আমি পরপর দুইবার মেয়র নির্বাচিত হই। গতকাল সোমবার রাতে সিলেট প্রেসক্লাবের দেয়া এক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।

ক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ইকরামুল কবির, সহসভাপতি আবদুল কাদের তাপাদার, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম ও ক্লাবের সিনিয়র সদস্য আব্দুল মালিক জাকা।

বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী সিটি কর্পোরেশনের নতুন পরিষদের সফলতা কামনা করে বলেন, নগর উন্নয়নে সাধারণ মানুষ সহায়ক শক্তি হিসেবে কাজ করেছেন। উদাহরণ দিয়ে তিনি বলেন, নগরবাসীর সহযোগিতা ছাড়া রাস্তা, ড্রেন প্রশস্তকরণ সম্ভব হতো না। অনেকেই তাদের মূল্যবান ভূমি দান করে সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকা-কে ত্বরান্বিত করেছেন। এজন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দায়িত্ব পালনে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। তিনি সাংবাদিকদের উন্নয়নে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ। উপস্থিত ছিলেন সিসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, সিলেট চেম্বারের সাবেক পরিচালক প্রবাসী লায়েছ উদ্দিন, ক্লাবের সাবেক সহসভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন ও হুমায়ূন রশিদ চৌধুরী, সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ, নির্বাহী কমিটির সদস্য আশকার আমিন ইবনে লস্কর রাব্বী, সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ, ক্লাব সদস্য ওবায়দুল হক চৌধুরী, মো. দুলাল হোসেন, দিগেন সিংহ, মুনশী ইকবাল, শ্যামানন্দ দাশ, আবুল কালাম কাওছার, এটিএম তুরাব, সাকিব আহমদ মিঠু, প্রবাসী সাংবাদিক মো. আতিকুর রহমান প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত