আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: হাবিব এমপি

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: হাবিব এমপি

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। সরকার প্রতিটি বিদ্যালয়ে নতুন নতুন ভবন তৈরি করে দিচ্ছে। যা অতীতে কোন সরকার করেনি। শিক্ষাখাতের উন্নয়নের জন্য এই সরকারকে ফের ক্ষমতায় আনতে হবে।

গতকাল মঙ্গলবার দক্ষিণ সুরমার সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ৪ তলা ভবনের উদ্বোধন ও বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলিপ লাল রায়ের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কাজী লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন-বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নুল আবেদিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান মতি, সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আব্দুল কাইয়ূম, বিশিষ্ট মুরুব্বি গেদন মিয়া,দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নেছার আলী।

সিলেট জেলা যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মিসবাহ উদ্দিন, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আতিকুর রহমান আতিক মাস্টার, আওয়ামী লীগ নেতা নুনু মিয়া মেম্বার, খলিলুর রহমান রাজা, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান মুজিব, সিলাম ইউনিয়ন পরিষদের সদস্য সাদিক মিয়া, আব্দুর রহমান, সুয়েল আহমদ, সিলেট জেলা যুবলীগের সদস্য এস এম রাসেল, আওয়ামী লীগ নেতা রুয়েল খন্দকার, তুহিন আহমদ চৌধুরী, কামরান আহমদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক এম জাবেদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক পান্না আহমদ, সিলাম ইউনিয়ন যুবলীগের আইন বিষয়ক সম্পাদক শাহ্ খালেদ আহমদ, আওয়ামী লীগ নেতা সাহাজান মিয়া, সমাজসেবী শামিম আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা আব্দুর রহমান, উপজেলা ছাত্রলীগ নেতা লাকী নোমান, আজিজ আহমদ, সিদ্দিকুর রহমান সিদ্দিক, আজহার উদ্দিন, সাদমান সাকিব, রুম্মান আহমদ প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত