আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিলেট বহুদূর এগিয়ে যাবে আনোয়ারুজ্জামানের হাত ধর: পরিকল্পনামন্ত্রী

সিলেট বহুদূর এগিয়ে যাবে আনোয়ারুজ্জামানের হাত ধর: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, ‘আনোয়ারুজ্জামান চৌধুরী একজন সৎ ও যোগ্য মানুষ। তার হাত ধরে আমাদের এই আঞ্চলিক রাজধানী আরও বহুদূর এগিয়ে যাবে। দরিদ্র মানুষের উপকার হয় এমন যেকোন প্রকল্প নিয়ে আমার কাছে গেলে আমি শেখ হাসিনার কেরানি হিসাবে সর্বোচ্চ সহযোগীতা করবো। প্রধানমন্ত্রী সবসময় সিলেটবাসীর প্রতি আন্তরিক।’

তিনি বলেন, ‘আমি আপনাদের মানুষ, এটা আমার শহর। অবশ্যই আমি সিলেট সিটি করপোরেশনের উন্নয়নে আগের মতো ভবিষ্যতেও আর বেশী করে কাজ করবো।’

বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সিটি করপোরেশনের দেয়া নাগরিক সংবর্ধনার জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে এবং সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিতকে আমি সর্বোচ্চ সহযোগীতা করেছি। তার ধারবাহিকতা অবশ্য বজায় থাকবে। সিলেটে একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয় হবে। ঢাকা-সিলেট ৬ লেনের কাজ শুরু হয়েছে। সিলেট-সুনামগঞ্জ সড়ক ৪ লেনে উন্নীত হবে। মৌলভীবাজারেও বিশ্ববিদ্যালয় ও মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে। শেখ হাসিনা সারাদেশের সুষম উন্নয়ন চান।’

তিনি বলেন, ‘জাতির সামনে এখন পরীক্ষার সময়। আমাদের পথ বেছে নিতে হবে। উন্নত বিশ্বের মতো আত্মমর্যাদা রক্ষা করে আমরা চলতে পারবো কি না এখন তারই পরীক্ষা চলছে। ক্ষমতার লোভে কিছু মানুষ ব্যক্তিগত প্রতিহিংসায় যেসব অপতৎপরতা চালাচ্ছেন তা কতটা উচিৎ বা অনুচিৎ আপনাদেরকেই তা নির্ধারণ করতে হবে।’

সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার আগে উন্নয়ন পরিকল্পনায় দেশের ৮০ হাজার গ্রাম ছিলো না। তিনিই প্রথম তা বাস্তবায়ন করেছেন। তার অন্যতম প্রকল্প গ্রাম হবে শহর। এই অঞ্চলে প্রথম শেখ হাসিনা গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। তিনি গ্রামের দরিদ্র মানুষের স্বাস্থ্য সেবার জন্য কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ দিচ্ছেন। তার প্রেরণায় সুনামগঞ্জের হাওরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করতে পেরেছি, ৫০০ বেডের হাসপাতাপতাল, টেক্সটাইল বিশ্ববিদ্যালয় করছি। আমরা বিশ্বম্ভরপুর থেকে নেত্রকোনা পর্যন্ত ৪ হাজার কোটি টাকা ব্যয়ে উড়াল সড়ক করছি। শাল্লার মতো নিম্নাঞ্চল থেকে গাড়িতে করে সারা বছর ঢাকায় যাওয়ার ব্যবস্থা হয়েছে। রানীগঞ্জ সেতু হয়েছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেয়র আনোয়ারুজ্জামান চৌধ্রুী বলেন, ‘বৃহত্তর সিলেটের কৃতি সন্তান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তিনি দেশকে নিয়ে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছেন। তিনি আমাদের অভিভাবক। সিলেটের উন্নয়নে তার সহযোগীতার হাত অবশ্যই আরও প্রসারিত হবে। এটা আমাদের বিশ্বাস।’

নগরভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

এসময় সংবর্ধিত অতিথি পরিকল্পনামন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও মেয়র আনোয়ারুজ্জামান চৌধুুরী। এছাড়া সিসিক মেয়র ও কাউন্সিলরবৃন্দ সংবর্ধিত অথিতিকে মানপত্র, ফুল ও সম্মাননা স্মারক তুলে দেন।

এছাড়া বক্তব্য রাখেন সিলেটের আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ ই্উনিটের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট জেলা বারের পাবলিক প্রসিকিউটর ও আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়।

আরও পড়ুন : পাথরের সাথে আলোচনা হয় না : বিএনপির উদ্দেশ্যে পরিকল্পনামন্ত্রী

শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের একাধিকবার নির্বাচিত ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বকস লিপন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ময়নুল ইসলাম। গীতা পাঠ করেন সিসিক’র কর শাখার কর্মকর্তা জ্যোতিষ চক্রবর্তী। ত্রিপিটক ও বাইবেল পাঠ করেন শ্রীমৎ মহানম ভিক্ষু ও রেভারেন্ড ফিলিপ সমাদ্দার।

অনুষ্ঠান পরিচালনা করেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজতকান্তি গুপ্ত ও জান্নাতুল নাজনিন আশা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত