আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

অতীতের ন্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ বলিষ্ঠ ভূমিকা রাখছেন: জেলা প্রশাসক

অতীতের ন্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ বলিষ্ঠ ভূমিকা রাখছেন: জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা লাল সবুজের বাংলাদেশ পেয়েছি। আমরা উন্নত দেশের মর্যাদায় উপনীত হয়েছি। এই ধারা অব্যাহত রাখার লক্ষ্যে অতীতের ন্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ বলিষ্ঠ ভূমিকা রাখছেন। স্বনির্ভর দেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান অপরিসীম।

গতকাল বুধবার সকালে সিলেট নগরীর তালতলাস্থ রেজিস্ট্রারি মাঠে ‘উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি), সিলেট জেলা শাখার উদ্যোগে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধনকালে প্রকৌশলী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। পরে তিনি বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করে র‌্যালিতে নেতৃত্ব দেন। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেজিস্ট্রারি মাঠে এসে শেষ হয়।

আইডিইবি সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরুর এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খালেদুর রহমানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি প্রকৌশলী মো: নজরুল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: রফিক উদ্দিন আহমদ। বক্তব্য রাখেন সহ-সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মঈনুল ইসলাম চৌধুরী। র‌্যালি ও সমাবেশে বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার-ছাত্র-শিক্ষক-পেশাজীবী, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ) এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত