আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

নগর উন্নয়নে সাড়ে ১৪’শ কোটি টাকার প্রকল্প অনুমোদন

নগর উন্নয়নে সাড়ে ১৪’শ কোটি টাকার প্রকল্প অনুমোদন

সিলেট সিটি কর্পোরেশনের অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রায় ১৪শ’ ৫৯ কোটি টাকার একটি প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে শের-ই বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক কমিটির নির্বাহী পরিষদের বৈঠকে প্রকল্পটি অনুমোদন দেয়া হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের দ্বিতীয় কর্মদিবসে সংবাদ সম্মেলন করে নগরবাসীকে এই সুসংবাদ দেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

নগরের উন্নয়নে বিশাল এই বরাদ্দের খবরে উৎফুল্ল নগরবাসীর অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

এদিকে সংবাদ সম্মেলনে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র হিসাবে যাত্রার শুরুতেই এমন বড় প্রকল্প অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবং পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এসময় মেয়র সিলেট নগরবাসীর উদ্দেশ্যে বলেন, আপনাদের ভালোবাসায় আমি ধন্য। এখন আমার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরুর সময়। তবে আপনাদের আন্তরিক সহযোগীতা ছাড়া তা সম্ভব নয়। প্রধানমন্ত্রীর সিলেটের ব্যাপারে সবসময় আন্তরিক। আপনাদের সহযোগীতায় অবশ্যই সিলেটকে আমরা একটি আধুনিক বাসযোগ্য নগরী হিসাবে গড়ে তুলতে সক্ষম হবো।

সংবাদ সম্মেলনে সিসিকে কাউন্সিলরবৃন্দ ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত