আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

খেলাধুলা দেশের প্রতি ভালোবাসা এবং দেশের প্রতি কর্তব্যপরায়ণতা ও দায়িত্ববোধ বৃদ্ধি করে

খেলাধুলা দেশের প্রতি ভালোবাসা এবং দেশের প্রতি কর্তব্যপরায়ণতা ও দায়িত্ববোধ বৃদ্ধি করে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব ও আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, যুবসমাজকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি উৎসাহ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলাধুলা মানুষের মনকে প্রফুল্ল ও সতেজ করে তোলে।

বুধবার (৮ নভেম্বর) রাতে ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের কটালপুর ফকিরপাড়া এলাকায় একটি মিনিফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন।

ডা. দুলাল বলেন, খেলাধুলা দেশের প্রতি ভালোবাসা এবং দেশের প্রতি কর্তব্যপরায়ণতা ও দায়িত্ববোধ বৃদ্ধি করে। খেলাধুলায় দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য বঙ্গবন্ধু বিভিন্ন উদ্যোগ প্রহণ করেছিলেন। তার সে পথ অনুসরণ করে তারই কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

এর আগে ডা. দুলাল ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের বিভিন্ন বাজারে ও গুরুত্বপূর্ণ স্থানে সরকারের উন্নয়ন কর্মকান্ডের বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য নজমুল ইসলাম, শেখর দাস, আওয়ামী লীগ নেতা আব্দুল আহমদ, যুবলীগ নেতা আলমগীর জামান বুলবুল, অলিউর রহমান, রাসেল আহমদ চৌধুরী, ইউপি সদস্য শেখ আব্দুল মুহিত, হাবিবুর রহমান, সাবেক ছাত্রনেতা রনি হাসান, জুবায়ের আহমদ, শেখ মুমিনুল হাসান, খালেদুজ্জামান রিফাত, দেওয়ান রাকাদ, রিবুল আহমদ, সরওয়ার সিদ্দিক প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত