আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে:শফিকুর রহমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে:শফিকুর রহমান

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কোনো ষড়যন্ত্র করে উন্নয়নের অগ্রযাত্রা রোধ করা যাবেনা। জনগণ বিএনপি-জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। তাদের নৈরাজ্য প্রতিরোধে স্বেচ্ছা-সেবকলীগ মাঠে আছে, মাঠে থাকবে। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর উপশহর পয়েন্টে সিলেট জেলা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, দেশের মানুষ বিএনপি জামায়াতের ধ্বংসের রাজনীতি প্রত্যাখ্যান করেছেন।

তাদের অবরোধ কর্মসূচি ব্যর্থ হয়েছে। মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফতাব হোসেন খানের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েসের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব এনাম উদ্দিন, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিল এডভোকেট সালেহ আহমেদ সেলিম, সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এডভোকেট আব্বাছ উদ্দিন, দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মুজিব মালদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি পীযুষ কান্তি দাস, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, মেট্টোপলিটন ইউনিভার্সিটির সভাপতি রিপন শেখ, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সুহেল করির, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাই মিয়া, ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিল ফজলে রাব্বি চৌধুরী মাছুম, সিলেট জেলা কৃষকলীগের অধ্যাপক সামসুল ইসলাম, সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা কামরান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফসার আজিজ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি সুব্রত পুরকায়স্থ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুহুল আমিন চৌধুরী।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত