আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পেলেন উপহার

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পেলেন উপহার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় এক টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ৭ জনকে পুরস্কৃত করা হয়েছে।

এমন অভিনব কর্মসূচির আয়োজন করেছিলো কোম্পানীগঞ্জের জালিয়ারপাড় গ্রামের কৃতি সন্তান ও মানবাধিকার ফাউন্ডেশন ট্রাস্ট অব বাংলাদেশ সিলেট বিভাগীয় সভাপতি আব্দুল আল মামুন।

শুক্রবার (১০ নভেম্বর) জুমআ’র নামাজের পর নতুন জালিয়ারপাড় জামে মসজিদে সোহরাব হোসেনের সভাপতিত্বে ও ইমাম নজরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আরফিন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল মান্নান।

শিশু-কিশোরসহ সকলের মুঠোফোন আসক্তি কমিয়ে খারাপ কাজ থেকে সরিয়ে নামাজে আগ্রহী ও মসজিদমুখী করতে এই কর্মসূচি নেওয়া হয় বলে জানান আয়োজকেরা। এসময় কোম্পানীগঞ্জের ইসলামপুর পশ্চিম ইউনিয়নের নতুন জালিয়ারপাড় জামে মসজিদে ৪০ দিন নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায়কারী ৭ জনের হাতে নগদ অর্থ উপহারসামগ্রী পুরস্কার তুলে দেয় মসজিদ কমিটি ও এলাকাবাসী।

অনুষ্ঠানের আয়োজক আব্দুল আল মামুন বলেন, আমরা শিশু-কিশোরদের নামাজে আগ্রহী করতে এই উদ্যোগ নিয়েছি। জালিয়ারপাড় গ্রাম নয়, আশপাশের গ্রাম, শহরে এটা ছড়িয়ে দিতে আমরা কাজ করবো। তাতে কোমলমতি শিশু-কিশোরেরা মুঠোফোন ও অন্যান্য আসক্তি থেকে দূরে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতুন জালিয়ারপাড়ের বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন, এরশাদ মিয়া, পল্লী চিকিৎসক দুলাল মিয়া, মানবাধিকার ফাউন্ডেশন ট্রাস্ট অব বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি কামরান আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কবির আহমদ প্রমূখ।

অনুষ্ঠান শেষে ফিলিস্তিনে নির্যাতন মুসলমান ও দেশবাসীর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত