আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

আ.লীগের ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ ক্যাম্পেইন অনুষ্ঠিত

আ.লীগের ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির নেয়া ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মসূচির আওতায় সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ‘রোড টু স্মার্ট বাংলাদেশ ‘এর অফ লাইন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় নগরীর একটি রেষ্টেুরেন্টের হলরুমে ‘Road To Smart Bangladesh ‘ এর অফ লাইন ক্যাম্পেইন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির ‘Road To Smart Bangladesh ‘এর সিলেটের আঞ্চলিক সমন্বয়কারী হাফিজ আল আসাদ, মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন লোকমান, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কার্যনির্বাহী সদস্য এডভোকেট মোহাম্মদ জাহিদ সারওয়ার সবুজ ।

নেতৃবৃন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবির বিন আনোয়ারের পরিচালনায় ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মসূচি সারাদেশব্যপী চলমান রয়েছে। এই কর্মসূচীর মধ্যে ভোট প্রার্থনা কর্মী ও ট্রেইনার মনোনয়ন বিষয়ক নীতিমালা নিয়েও তারা কথা বলেন। ভোটারদের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের সামগ্রিক উন্নয়নের চিত্র তুলে ধরাই ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মসূচির মূল লক্ষ্য। তাছাড়া আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসাও এই কর্মসূচীর প্রধান উদ্দেশ্য।

নেতৃবৃন্দ বলেন, খুব শীঘ্রই ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ এর নির্ধারিত ট্রেইনার দ্বারা ওয়ার্ডের সকল নেতৃবৃন্দকে ট্রেনিং এর আওতায় আনা হবে। মাঠ পর্যায়ের কর্মীবৃন্দকেও আগামী নির্বাচনের জন্য তৈরি করা হবে। যাতে জনগণ ও ভোটাররা বুঝতে পারে আগামীর ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কোনো বিকল্প নেই। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।

এসময়ে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিবৃন্দ মুফতি আব্দুল খাবির, গৌসুল আলম, আব্দুর রব হাজারী,ফয়েজ খান পিয়ারা, মুহিবুর রহমান ছাবু, মো: জালাল উদ্দীন শাহাবুল, সালউদ্দিন বক্স সালাই, রোকন আহমদ, ফখরুল হাসান, আক্তার হোসেন, আনোয়ার হোসেন আনার, সাজোয়ান আহমদ, দিলোয়ার হোসেন রাজা, ইসমাইল মাহমুদ সুজন, ফয়সল আক্তার ছোবহানী, আনসার আহমদ কয়েছ, আব্দুস সালাম সাহেদ, মোঃ ছয়েফ খাঁন, ও সাধারণ সম্পাদবৃন্দ সৈয়দ আনোয়ারুস সাদাত, তাজ আহমদ লিটন, সোয়েব বাসিত, এম.এ খান শাহীন, মোঃ কুতুবউদ্দিন, জাহিদুল হোসেন মাসুদ, জায়েদ আহমেদ খাঁন সায়েক, নজরুল ইসলাম নজু, এডভোকেট মোস্তফা দিলোয়ার আজহার, শেখ মো: সুরুজ আলম, মোঃ বদরুল ইসলাম বদরু, মানিক মিয়া, আহমেদ হান্নান, সফিকুল ইসলাম আলকাছ , বদরুল হোসেন লিটন, মইনুল ইসলাম মঈন, ফজলে রাব্বি মাসুম, জাবেদ আহমদ, সেলিম আহমদ সেমিম, বদরুল ইসলাম, গুলজার আহমদ জগলু।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত