আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

নৌকার মনোনয়ন পেলেন যারা

নৌকার মনোনয়ন পেলেন যারা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৮টি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

 

রবিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত হওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সিলেটের ১৯ আসনে নৌকার প্রার্থী যারা: সিলেট-১ আসনে ড. এ কে আব্দুল মোমেন, সিলেট-২ আসনে শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনে হাবিবুর রহমান হাবিব, সিলেট-৪ আসনে ইমরান আহমদ, সিলেট-৫ আসনে মাসুক উদ্দিন আহমদ ও সিলেট-৬ আসনে নুরুল ইসলাম নাহিদ।

মৌলভীবাজার-১ আসনে শাহাব উদ্দিন, মৌলভীবাজার-২ আসনে শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার-৩ আসনে জিল্লুর রহমান, মৌলভীবাজার-৪ আসনে উপাধ্যক্ষ আবদুস শহীদ।

হবিগঞ্জ-১ আসনে মুশফিক হোসেন, হবিগঞ্জ-২ আসনে ময়েজ উদ্দিন শরিফ, হবিগঞ্জ-৩ আসনে আবু জাহির, হবিগঞ্জ-৪ আসনে মাহবুব আলী।

সুনামগঞ্জ-১ আসনে অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ-২ চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, সুনামগঞ্জ-৩ আসনে এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ ড. মোহাম্মদ সাদিক ও সুনামগঞ্জ-৫ আসনে মুহিবুর রহমান মানিক।

পিএসসি'র সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিকও আ. লীগের মনোনয়ন পেলেনপিএসসি'র সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিকও আ. লীগের মনোনয়ন পেলেন
জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে রয়েছে ১৯টি সংসদীয় আসন। এই ১৯টি আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছিলো ১৭৩টি। এর মধ্যে কয়েকজন একাধিক আসনে মনোনয়নপত্র কেনেন। সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ৫২ জন নেতা। এর মধ্যে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে সবচেয়ে বেশি ১৫ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন।

বৃহস্পতিবার প্রথম এবং শুক্রবার দ্বিতীয় দিনে ছয়টি বিভাগের ২২৩ আসনের প্রার্থী চূড়ান্ত করেছিল আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড। এর মধ্যে প্রথম দিনে রংপুর ও রাজশাহী বিভাগের ৭২টি এবং দ্বিতীয় দিন দুই দফায় খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের ১৫১টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের তৃতীয় দিনের বৈঠকে গতকাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৭৭ আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়। আজ তা ঘোষণা করা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত