আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

৯ প্রার্থীর মনোনয়ন বাতিল

৯ প্রার্থীর মনোনয়ন বাতিল

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনী সুনামগঞ্জের ৫টি আসনের মধ্যে যাচাই-বাছাইয়ে ৪টিতে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে ৫ জন স্বতন্ত্র এবং ৪ জন বিভিন্ন দলের দলীয় প্রার্থী আছেন।

রবিবার (৩ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের সম্মেলনে কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়।

সুনামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা) ৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে । প্রার্থীতা বাতিল হওয়া তিন জন হলেন স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান, মো. শামসুল হক চৌধুরী ও ঋতেশ রঞ্জন দেব।

সুনামগঞ্জ-৩ আসনে (জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ) স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমানের মনোনয়ন পত্র বাতিল হয়েছে।

সুনামগঞ্জ -৪ আসনে (সদর ও দক্ষিণ সুনামগঞ্জ) স্বতন্ত্র প্রার্থী মোবারক হোসেন ও বাংলাদেশ সুপ্রীম পার্টির আবুল ফজল মাসউদের মনোনয়ন বাতিল হয়েছে।

সুনামগঞ্জ -৫ আসনে (ছাতক ও দোয়ারাবাজার) মনোনয়নপত্র বাতিল হয়েছে জাতীয় পার্টির মনির উদ্দিন, কৃষক শ্রমিক জনতা লীগের আবদুর জলিল ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের সাচ্চু মিয়ার।

মনোনয়ন বাতিলের ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানান, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তাদের কাগজ পত্রে অনেক ধরণের ত্রুটি ছিল। যদি তারা সে গুলো সংশোধন করে আপিল করেন তা হলে তারা প্রার্থীতা ফিরে পেতে পারেন অন্যথায় তারা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত