আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

টাকা না দিলে মিলে না উত্তরাধিকারী সনদ

টাকা না দিলে মিলে না উত্তরাধিকারী সনদ

সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নে এক মুক্তিযোদ্ধা পরিবার টাকা না দেওয়ায় ইউপি সদস্য মিছবাউর রহমান উত্তরাধিকার সনদ পাওয়ার আবেদন ফরমে স্বাক্ষর না দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের উজানাবারাপৈত গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল মালিকের ২য় স্ত্রী ফিরোজা বেগম সোমবার ঐ ইউপি সদস্যের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল মালিক জীবিত থাকাকালে দুইটি বিবাহ করেন। এতে প্রথম স্ত্রী ফাতারুন নেছার সংসারে এক ছেলে এবং দ্বিতীয় স্ত্রী ফিরোজা বেগমের সংসারে ৩ ছেলে ও ৪ মেয়ে ওয়ারিশ রয়েছেন। বর্তমানে স্বামীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা উত্তোলন ও অন্যান্য কাজে ইউনিয়ন পরিষদ কর্তৃক উত্তরাধিকারী সনদপত্রের প্রয়োজন হয়। তাই ফিরোজা বেগম ও তার পরিবারের সদস্যরা যথাযথ নিয়মে উত্তরাধিকারী সনদের জন্য ইউনিয়ন পরিষদে আবেদন করেন এবং আবেদন ফরমে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের স্বাক্ষর নেয়ার পর তাদের ওয়ার্ডের ইউপি সদস্য মিছবাউর রহমান এর স্বাক্ষর নিতে যান। কিন্তু ইউপি সদস্য মিছবাউর রহমান তাদের কাছে ২০ হাজার টাকা দাবী করে বলেন, ‘লক্ষ লক্ষ টাকা খরচ করে মেম্বার হয়েছি, টাকা ছাড়া কোন কাগজে স্বাক্ষর দিব না।’

মুক্তিযোদ্ধা পরিবারের সামর্থ্য না থাকায় ইউপি সদস্যের দাবীকৃত ২০ হাজার টাকা দিতে না পারায় ইউপি সদস্য উত্তরাধিকারী সনদ পাওয়ার আবেদন ফরমে স্বাক্ষর দেন নি। ইউপি সদস্য স্বাক্ষর না দেয়ার ফলে ইউপি চেয়ারম্যান তাদেরকে উত্তরাধিকারী সনদপত্র প্রদান করতে পারছেন না। যে কারণে ঐ মুক্তিযোদ্ধা পরিবার তাদের মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা উত্তোলন সহ অন্যান্য প্রয়োজনীয় কাজ করতে পারছেন না।

দরখাস্তকারী ফিরোজা বেগম ও তার সৎ ছেলে কামাল আহমদ বলেন, ইউপি সদস্য মিছবাউর রহমানের দাবীকৃত ২০ হাজার টাকা না দেয়ার কারণে দীর্ঘদিন থেকে তারা ইউপি সদস্যের দ্বারে দ্বারে ঘুরলেও ইউপি সদস্য স্বাক্ষর দিবেন না বলে সাফ জানিয়ে দেন। যে কারণে তারা নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য দরখাস্ত দাখিল করেছেন।

এ ব্যাপারে ইউপি সদস্য মিছবাউর রহমান মুঠোফোনে জানিয়েছেন, ‘ফিরোজা বেগমের উত্তরাধীকারী সনদের ফরমে স্বাক্ষর জন্য টাকা দাবী করার বিষয়টি সত্য নয়।’


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত