আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ডা. দুলালের মনোনয়ন বাতিলে সুবিধাজনক অবস্থানে হাবিব

ডা. দুলালের মনোনয়ন বাতিলে সুবিধাজনক অবস্থানে হাবিব

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলালের মনোনয়নপত্র বাতিল হওয়ায় নির্বাচনে ‘সুবিধাজনক অবস্থায়’ আছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

জানা যায়, যাচাই-বাছাইকালে ডা. দুলালের মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটি পাওয়ায় তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। সিলেট-৩ আসনে আটজন প্রার্থী মনোনয়ন জমা দেন। আওয়ামী লীগের প্রার্থী ও জাতীয় পার্টির প্রার্থীসহ চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বাতিল করা হয়েছে ডা. দুলালসহ আরও তিনজন প্রার্থীর মনোনয়ন।

এ আসনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত অনেকে আড়াল থেকে স্বতন্ত্র প্রার্থী ডা. দুলালের সঙ্গে আছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিব বর্ধিত সভা নিয়ে ব্যস্ত। ছুটে যাচ্ছেন ভোটারদের কাছে।

স্বতন্ত্র প্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী বলেন, ‘আমি আপিল করব। আমি হলফ করে বলতে পারি ১ শতাংশ ভোটারের প্রতিটি স্বাক্ষর সঠিক ছিল এবং এটার জন্য আমি আপিল করব। বলা হয়েছে যাদের স্বাক্ষর নেওয়া হয়েছে সেগুলো ভুয়া। কিন্তু ভোটারের আইডি নম্বর থাকে, ঠিকানা থাকে আমি তাদের স্বাক্ষর নিয়েছি। তারা এ আসনের ভোটার। সেগুলো ভুয়া হলো কীভাবে। বরং আমার ভোটারদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমার বাসার বিদ্যুৎ বিলের মিটারের ছবি তুলে নিয়ে আসা হয়েছে। কিন্তু আমাকে কিছু জানানো হয়নি। আমার মনোনয়ন বাতিল করা হয়েছে, কোনো দপ্তর থেকে নোটিস পাইনি। আমার আয়কর, বিদ্যুৎ বিল সবকিছু ঠিক আছে। শুধু ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের অজুহাত দিয়ে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। কিন্তু বর্তমান হাবিবের দ্বৈত নাগরিকতা নিয়ে আমি রিটার্নিং কর্মকর্তাকে বারবার জানালেও তিনি তা আমলে নেননি।’

এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আতিকুর রহমান আতিক, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনোয়ারা হোসেন আফরোজ ও ইসলামী ফ্রন্টের শেখ জাহেদুর রহমান মাসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী ডা. দুলাল, কফিল আহমদ চৌধুরী, মো. ফখরুল ইসলাম ও ইসলামী ঐক্যজোটের মো. ময়নুল ইসলামের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস


শেয়ার করুন

পাঠকের মতামত