আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

২৬ থানার ওসি বদল

২৬ থানার ওসি বদল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট রেঞ্জ ও সিলেট মেট্রোপলিটন পুলিশের ২৬টি থানাসহ সারাদেশের ৩৩৮টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজিপি মো. কামরুল আহসান স্বাক্ষরিত চিঠিতে তাদেরকে বদলি করা হয়।

বদলির আদেশপ্রাপ্তদের মধ্যে সিলেট রেঞ্জের ২০ থানার ওসি ও সিলেট মহানগর পুলিশের ৬ থানার ওসিও রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান মো. শাফিউর রহমান।

আইজিপি মো. কামরুল আহসান স্বাক্ষরিত চিঠি সূত্রে জানা গেছে, সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ওসি মো. আলী মাহমুদকে কুলাউড়া থানায়, এয়ারপোর্ট থানার ওসি মাঈন উদ্দিনকে কোতয়ালী থানায়, জালালাবাদ থানার ওসিকে কমলগঞ্জ থানায়, শাহপরান থানার ওসিকে লাখাই থানায়, দক্ষিণ সুরমা থানার ওসিকে ধর্মপাশা থানায় ও মোগলা বাজার থানার ওসিকে জুড়ি থানায় বদলি করা হয়েছে।

সিলেট জেলার ৫ থানার ওসির মধ্যে গোলাপগঞ্জ থানার ওসি রফিকুল ইসলামকে গোয়াইনঘাট থানায়, কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়কে চুনারুঘাট থানায়, গোয়াইনঘাট থানায় ওসি কেএম নজরুলকে মৌলভীবাজার থানায়, কানাইঘাট থানার ওসি গোলাম দস্তগীরকে কোম্পানীগঞ্জ থানায়, ওসমানী নগর থানার ওসি মাছুদুল আমিনকে গোলাপগঞ্জ থানায় বদলী করা হয়েছে।

মৌলভীবাজার জেলার ৭ থানার ওসির মধ্যে, বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসানকে এসএমপির দক্ষিণ সুরমা থানায়, জুড়ি থানার ওসি মো. মোশাররফকে মোগলাবাজার থানায়, মৌলভীবাজার সদর থানার ওসি হারুন রশীদকে শাহপরান থানায়, কুলাউড়ার থানার ওসি আবু সালেককে রাজনগর থানায়, শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর সরদারকে কানাইঘাট থানায়, রাজনগর থানার ওসি বিনয় চক্রবর্তীকে শ্রীমঙ্গল থানায়, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তীকে বড়লেখা থানায় বদলী করা হয়েছে।

সুনামগঞ্জ জেলার ৬ থানার ওসির মধ্যে, সুনামগঞ্জ সদর থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিনকে দিরাই থানায়, শাল্লা থানার ওসি মো. আমিনুল ইসলামকে জগন্নাথপুর থানায়, জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমানকে শাল্লা থানায়, শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ মামুনকে সুনামগঞ্জ সদর থানায়, দিরাই থানার ওসি কাজী মোক্তাদিরকে শান্তিগঞ্জ থানায়, দক্ষিণ সুরমা থানার ওসি শামসুদ্দোহাকে ধর্মপাশা থানায় বদলী করা হয়েছে।

হবিগঞ্জ জেলার ২ থানার ওসির মধ্যে কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়কে চুনারুঘাট থানায়, শাহপরান থানার ওসি আবুল খায়েরকে লাখাই থানায় বদলী করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান মো. শাফিউর রহমান ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইলিয়াস শরীফ।

সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার জেদান আল মুসা জানান, নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দেশের বেশিরভাগ থানার ওসিদের পর্যাক্রমে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলো নির্বাচন কমিশন (ইসি)। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে বুধবার ৩৩৮ থানার ওসিকে বদলির তালিকা ইসিতে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বৃহস্পতিবার সে তালিকা প্রকাশ করা হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত