আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আজও পাকবাহিনীর গুলি বুকে

আজও পাকবাহিনীর গুলি বুকে

সুনামগঞ্জের জগন্নাথপুরে মুক্তিযুদ্ধের সময় গুলিতে আহত মনমোহিনী বিশ্বাস, ৮৫ বছর বয়সে এখনো বুকি গুলি বয়ে বেড়াচ্ছেন। তবে স্বাধীনতার ৫২ বছর পেরিয়ে গেলেও পান নি মুক্তিযোদ্ধা কিংবা বীরাঙ্গনা কোনো স্বীকৃতি।

মনমোহিনী বিশ্বাস সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রাম গ্রামের বাসিন্দা। একাত্তরে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর মুক্তিবাহিনীকে আশ্রয় দেয়া, রান্না করে খাওয়ানো ও সহযোগিতা করার কারণে স্থানীয় রাজাকারদের রোষানলে পড়ে মনমোহিনীর পরিবার। একদিন ভোররাতে স্থানীয় রাজাকারদের সহযোগিতায় মনমোহিনীদের বাড়ি আক্রমণ করে পাকিস্তানি সেনারা। হত্যা করে পিতা হরকুমার বিশ্বাস ও মাতা প্রফুল্ল বিশ্বাসকে। বুকে গুলিবিদ্ধ হন মনমোহিনী নিজেও। প্রতিবেশীদের সহায়তায় বেঁচে যান তিনি।

তবে রাজাকারদের হুমকি আর পাকিস্তানি বাহিনীর আক্রমণে ছাড়তে হয় বাড়িঘর। এখন অন্যের বাড়িতে অনেকটাই নিঃস্ব জীবন কাটাচ্ছেন ৮৫ বছর বয়সী এই বৃদ্ধা।

মনমোহিনী বিশ্বাস মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি লাভের জন্য প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বরাবরে লিখিত আবেদন দিয়েও কোনো ফল মেলেনি। ফলে মানবেতর জীবন যাপনই নিয়তি হয়ে দাঁড়িয়েছে। বৃদ্ধা মনমোহিনী বিশ্বাস অলস সময়ে ঝাপসা চোখে এখন শুধু মুক্তিযুদ্ধের স্মৃতি রোমন্থন করেন। তিনি মৃত্যুর আগে নিজের বীরাঙ্গনা স্বীকৃতি দেখে যেতে চান।

জগন্নাথপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাইয়ুম বলেন, হাড় গ্রামে পাকবাহিনী ভোররাতে হরকুমার বিশ্বাস ও প্রফুল্ল বিশ্বাসকে গুলি করে হত্যা করে। তাদের মেয়ে মনমোহিনী বিশ্বাসও গুলিবিদ্ধ হন। তাকে সরকার থেকে স্বীকৃতি দেওয়া যেতে পারে।

উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম বলেন, মনমোহিনীর ঘটনা শুনে আজও কান্না আসে। তাঁর বাবা-মাকে গুলি করে হত্যা করা হয়েছে। তাঁকে বীরাঙ্গনার স্বীকৃতি দেওয়া উচিত আমি মনে করি।

বীর মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্য বলেন, মনমোহিনী বিশ্বাসের আরও আগে স্বীকৃতি পাওয়া উচিত ছিল। না পাওয়াটা দুঃখজনক।

হাড় গ্রামের গোবিন্দ বিশ্বাস বলেন, আমার পাশের বাড়ির ঘটনা এটি। সেদিন মনমোহিনীর বাবা-মাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় মনমোহিনীও গুলিবিদ্ধ হন। অথচ সরকার থেকে আজ পর্যন্ত কোনো স্বীকৃতি পাননি তিনি।

মনমোহিনী বিশ্বাস বলেন, আমার বাবা-মাকে গুলি করে হত্যা করা হয়। আমিও গুলিবিদ্ধ হই। প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন- আমার বয়স এখন ৮৫ বছর আর এই শেষ বয়সে ও মৃত্যুর আগে আমি সরকারি স্বীকৃতি দেখে যেতে চাই।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত