আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

৫ শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা

৫ শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা

সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেছেন, নারী আন্দোলনের পৃথিকৃত বেগম রোকেয়া। নারীর ক্ষমতায়ন ও শিক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন, অধিকার ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার অবদান ও নারী জাগরণের অগ্রযাত্রায় অন্তহীন প্রেরণার উৎস।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের অগ্রদূত। দেশের নারী সমাজ প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সর্বক্ষেত্রে সফলতা অর্জন করছেন। সফল নারীদের পিছনে একজন স্বপ্নবাজ পুরুষ থাকায় নারীরা উন্নয়ন-অগ্রযাত্রায় অংশগ্রহণ করে এগিয়ে যাচ্ছেন।

শনিবার (০৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উদযাপন’ উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এবং সমমনা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে মানবনন্ধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় সিলেট জেলায় ২০২৩ সালে নির্বাচিত জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।

তিনি শ্রেষ্ঠ জয়িতাদের অভিনন্দন জানিয়ে বলেন, নারীরা মায়ের জাতি, তাঁদের স্থান সবার উপরে। নারীদের উৎসাহ-উদ্দীপনা ও সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে হবে। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিছনে তার সহধর্মি শেখ ফজিলাতুন্নেছা ছিলেন বলেই তিনি সোনার বাংলা গড়তে সক্ষম হয়েছেন। তাঁদের আদর্শ অনুসরণ করে নারী সমাজকে কাজ করার আহবান জানান।

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোবারক হোসেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল-আজাদ।

মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক শাহিনা আক্তার এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তর শিশু সুরক্ষ কর্মকর্তা প্রিয়াংকা দাস রায়।

‘নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বেগম রোকেয়া দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সালমা বাছিত। এছাড়া শ্রেষ্ঠ জয়িতাদের মধ্যে থেকে দু’জন অনুভূতি প্রকাশ করেন।

এবার জেলা পর্যায়ে সিলেট জেলায় ২০২৩ সালে নির্বাচিত জয়িতারা হচ্ছেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী সিলেট সিটি কর্পোরেশন এলাকার শ্রেষ্ঠ জয়িতা শিপারা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী গোলাপগঞ্জ, নিজ ঢাকাদক্ষিণ এলাকার শ্রেষ্ঠ জয়িতা আদরী রাণী দাস, সফল জননী জৈন্তাপুরের আশামপাড়ার শ্রেষ্ঠ জয়িতা মিনারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে যে নারী জকিগঞ্জের থানাবাজার এলাকার শ্রেষ্ঠ জয়িতা ফারহানা আক্তার ঝুমি, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সিলেট সিটি কর্পোরেশন এলাকার শ্রেষ্ঠ জয়িতা সুবর্না হামিদ।

শ্রেষ্ঠ ৫ জন জয়িতাকে ফুলের শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দীকী এনডিসি সহ অতিথিবৃন্দ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত