আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নৌকা নিয়ে নির্বাচন করতে চাই : গণি

নৌকা নিয়ে নির্বাচন করতে চাই : গণি

সিলেটের বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সিলেট-২ আসনে আগামি ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী, সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ আব্দুল গণি।

রোববার (১০ ডিসেম্বর) বিকেলে বিশ্বনাথ নতুন বাজারস্থ মাদানিয়া মাদরাসা মার্কেটের ২য় তলায় প্রেসক্লাব কার্যালয়ে তিনি মতবিনিময় সভা করেন।

মতবিনিময় সভায় বক্তব্যকালে সম্মানিত অতিথির বক্তব্যে যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আব্দুল গণি বলেন, সকলকে সঙ্গে নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে চাই। এজন্য আগামি ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক নিয়ে সিলেট-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচনও করতে চাই। সে লক্ষ্যে বিশ্বনাথ ও ওসমানীনগরে কাজ শুরু করেছি। আশা রাখি জনগণের সাড়া পাবো। তাই সকল ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগীতা প্রয়োজন।
‘সুরেজা বেগম ফাউন্ডেশন’ নামে তাঁর মায়ের নামে একটি ফাউন্ডেশন গঠন করে গরিব অসহায় মানুষের জন্য কাজ করছেন উল্লেখ করে তিনি আরও বলেন, যদি ১৩তম সংসদ নির্বাচনে তিনি বিজয়ী হন তাহলে এই আসনের বেকারত্ব দূর করতে দুই উপজেলায় বড় দুটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন।

বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি আশিক আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নবীন সোহেলের পরিচালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগ নেতা আব্দুল আলিম, মহানগর ছাত্রলীগ নেতা শেখ ইয়াহ্ইয়া, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বর্তমান সহ-সভাপতি কামাল মুন্না, যুগ্ম-সাধারণ সম্পাদক শুকরান আহমদ রানা, অর্থ সম্পাদক আব্দুস সালাম, নির্বাহী সদস্য মিছবাহ উদ্দিন, আক্তার আহমদ শাহেদ ও বদরুল ইসলাম মহসিন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত