আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আওয়ামী লীগের ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ ক্যাম্পেইন

আওয়ামী লীগের ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ ক্যাম্পেইন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার উদ্যোগে ‘রোড টু স্মার্ট বাংলাদেশ ‘এর ক্যাম্পেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর ২০২৩) সকাল সাড়ে ১০ টায় ১ম পর্ব ও দুপুর সাড়ে ১২টায় দ্বিতীয় পর্ব ধোপাদিঘীরপাড় হাফিজ কমপ্লেক্সে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী ও মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা মোমেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সায়েম উদ্দিন।

প্রশিক্ষণ পরিচালনা করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রাশেন্দ্র তালুকদার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তন্বী দে,জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির ‘রোড টু স্মার্ট বাংলাদেশ ‘এর সিলেটের আঞ্চলিক সমন্বয়কারী হাফিজ আল আসাদ।

দুই পর্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল আনোয়ার আলাওর, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক খোন্দকার মহসিন কামরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন লোকমান, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, উপদপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কার্যনিবর্বাহী সদস্য আব্দুল আজিম জুনেল, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারওয়ার সবুজ, জামাল আহমদ চৌধুরী,খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, উপদেষ্টা এনাম উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, রোড টু স্মার্ট বাংলাদেশ এর ওয়ার্ড পর্যায়ের কর্মীবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতা-কর্মীবৃন্দ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত