আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

২ কোটি টাকার ভারতীয় পণ্য আটক

২ কোটি টাকার ভারতীয় পণ্য আটক

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক থেকে ১ কোটি ৯৪ লক্ষ ৬৮ হাজার টাকার ভারতীয় পণ্য আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১১ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে বিশাল এই ভারতীয় পণ্যের চালান আটক করে।

সিলেট মহানগর গোয়েন্দা বিভাগ জানায়, শাহপরাণ ব্রিজ অতিক্রম করে শ্রীরামপুর পয়েন্ট অভিমুখী একটি ড্রাম ট্রাককে থামানোর জন্য সিগন্যাল দিলে ট্রাকটি সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করে। এসময় ডিবির টিম ট্রাকটির পিছু নিলে মোগলাবাজার থানাধীন ভগতিপুর আবাসিক এলাকা অতিক্রমের পর সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ পার্শ্বে ভগতিপুর আবাসিক এলাকার ০১ নং রোডের মুখে ট্রাকটি ফেলে রেখে অজ্ঞাতনামা ড্রাইভার এবং সহযোগী দৌড়ে পালিয়ে যায়।

এসময় ট্রাকটি তল্লাশী করে ৩ হাজার ৫৮৮ পিস বিভিন্ন রকমের ভারতীয় শাড়ী (আনুমানিক মূল্য ১ কোটি ৭৯ লক্ষ ৪০ হাজার টাকা), ৩৮২টি শাল চাদর (আনুমানিক মূল্য ১৫ লক্ষ ২৮ হাজার টাকা) জব্দ করা হয়। এছাড়া ভারতীয় পণ্য পরিবহণের দায়ে একটি ড্রাম ট্রাক (যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট ২৪-৪৩৮৪) জব্দ করে ডিবি।

এঘটনায় পলাতক অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে এসএমপি মোগলাবাজার থানায় মামলা (মামলা নং-০৩, তারিখ- ১২.১২.২০২৩) রুজু করা হয়েছে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত