আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

নির্বাচনের দিন শতভাগ ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে হবে : ইমরান আহমদ

নির্বাচনের দিন শতভাগ ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে হবে : ইমরান আহমদ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন শতভাগ ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

বুধবার (১৩ ডিসেম্বর) সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, প্রয়োজনীয় প্রশিক্ষন ও ভাষা শিখে প্রবাসে গেলে ভাল বেতন পাওয়া যায়। তাই দক্ষ জনশক্তি হয়ে বিদেশে যেতে হবে।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আজির উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বিলাল উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসমাইল আলী মাষ্টার, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, ফরিদ আহমদ শামীম, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, প্যানেল চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য তাজ উদ্দিন, জুবায়ের আহমদ, তোয়াকুল ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল মুমিন জাহেদ, নন্দিরগাওঁ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মিছবাহ আহমদ, গোয়াইনঘাট উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মিছবাহ উদ্দিন।

আরও বক্তব্য রাখেন নুরুল ইসলাম নাহিদ, আতাউর রহমান, ফয়জুর রহমান প্রমুখ।

মতবিনিময় সভায় পূর্ব তোয়াকুল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদের নেতৃত্বে ফুলের তোড়া দিয়ে মন্ত্রীকে শুভেচ্ছা জানান।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত