আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

টাইপ-১ ডায়াবেটিস কর্ণার উদ্বোধন

টাইপ-১ ডায়াবেটিস কর্ণার উদ্বোধন

সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে টাইপ-১ ডায়াবেটিস কর্ণারের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন।

সিলেট ডায়াবেটিক সমিতির সভাপতি অ্যধাপক ডা. এম. এ. আহবাব এর সভাপতিত্বে ও ললিত মোহন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নভো নরডিস্ক বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড জেনারেল ম্যানেজার রাজর্ষী দে সরকার, পেডিয়াট্রিক এন্ডোক্রাইনোরজিস্ট কনসালটেন্ট ডা. বেদৌরা জাবীন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক লোকমান আহমদ এবং ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আলাউদ্দিন আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সাইফ উদ্দিন বলেন, বাংলাদেশের প্রায় ৬৫ লাখ ডায়াবেটিস রোগী সারাদেশে ডায়াবেটিক সমিতির মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহণ করছেন। এর বাহিরেও আমরা সারা বছরব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে চেষ্টা করছি ডায়াবেটিস এর ভয়াবহতা তুলে ধরার জন্য। তারপরও যদি কেউ জেনেশুনে বিষ পান করে তাহলে কিছু করার থাকেনা।

তিনি বলেন, ডায়াবেটিস রোগ হওয়ার আগে সচেতন থাকতে হবে, ডায়াবেটিস হয়ে গেলে আর ভালো করার সুযোগ নেই। তখন তা শুধু নিয়ন্ত্রণ করতে হয়।

তিনি বলেন, টাইপ ১ ডায়াবেটিস মূলত শিশু কিশোরদের জন্য মারাত্বক সমস্যা তৈরি করে। তাই আমরা এই সেবা সাধারন মানুষের কাছে পৌছে দেওয়ার চেষ্টা করছি, এর অংশ হিসেবে আজ সিলেটে টাইপ-১ ডায়াবেটিস কর্ণার-এর শুভ উদ্বোধন করা হলো। সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল এখন থেকে অন্য চিকিৎসা সেবার পাশাপাশি টাইপ-১ ডায়াবেটিস কর্ণার এর মাধ্যমে সিলেটবাসীকে বিনামূল্যে ইনসুলিনসহ এই সেবা দিতে পারবেন।

টাইপ ১ ডায়াবেটিস’ কর্নার সেবা আগে ঢাকা গিয়ে নিতে হতো, আজ সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে টাইপ ১ ডায়াবেটিস এর শুভ উদ্বোধনের মাধ্যমে সিলেটের মানুষ ঢাকা না গিয়ে সিলেটেই এই সেবা পাবেন।

উদ্বোধন শেষে ডায়াবেটি সমিতির সভাকক্ষে “টাইপ-১ ডায়াবেটিক ম্যানেজমেন্ট” বিষয়ে একটি সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সিলেটের শতাধিক চিকিৎসক অংশ গ্রহণ করেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত