আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

প্রার্থীতা ফিরে পেলেন ২৮০ জন প্রার্থী

প্রার্থীতা ফিরে পেলেন ২৮০ জন প্রার্থী

ছয় দিনের আপিল শুনানি শেষে প্রার্থীতা ফিরে পেলেন ২৮০ জন প্রার্থী। অপরদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আপিলে ভোটের মাঠ থেকে ছিটকে গেলেন ৫ প্রার্থী। ফলে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ের পরে প্রার্থী বাড়লো ২৭৫ জন। সব মিলিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন করে প্রার্থীর সংখ্যা দাঁড়ালো দুই হাজার ২৬০ জনে।

উচ্চ আদালতে আপিল ও ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের পর এই সংখ্যার তারতম্য হতে পারে। প্রার্থিতা প্রত্যাহারের পরই দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা চূড়ান্ত রূপ নেবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার সংসদ নির্বাচনে ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি, যা মোট দাখিলকৃত মনোনয়নপত্রের ২৬ দশমিক ৯২ শতাংশ। আর বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র, যা দাখিলকৃত মনোনয়নপত্রের ৭৩ দশমিক ০৮ শতাংশ।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল জমা পড়েছিল ৫৬০টি। এর মধ্যে ৩৫টি আপিল ছিল বৈধ প্রার্থীর প্রার্থিতা চ্যালেঞ্জ করে। এর মধ্যে দু-একজন প্রার্থীর বিরুদ্ধে একাধিক আপিল জমা পড়ে। বাকি ৬২৫টি আপিল হয় প্রার্থিতা ফেরত পেতে।

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন টানা ছয় দিন এসব আপিল শুনানি করেছে। ৫৬০টি আবেদনের মধ্যে ২৮৫টি মঞ্জুর করে কমিশন। বাকি ২৭৫টি আবেদন নাকচ হয়। মঞ্জুর হওয়া আপিলের মধ্যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে অবৈধ হওয়া ২৮০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন। অপরদিকে রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছেন এমন ৫ প্রার্থী তাদের প্রার্থিতা হারিয়েছেন।

নির্বাচন কমিশন তার আপিল শুনানির শেষ দিন শুক্রবার (১৫ ডিসেম্বর) ৮৪টি আপিল নিষ্পত্তি করে। এর মধ্যে ২২টি আপিল মঞ্জুর হয়েছে। এতে প্রার্থিতা ফেরত পেয়েছেন ২০ জন। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে বৈধ প্রার্থীর বিরুদ্ধে আপিল মঞ্জুর হওয়ায় আওয়ামী লীগ মনোনীত একজনসহ দুইজনের প্রার্থিতা বাতিল হয়। এদিন মধ্যে নাকচ হয় ৬২টি আপিল।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) পঞ্চম দিনে ৯৬টি আপিল নিষ্পত্তি করে ইসি। এদিন শুনানিতে আপিল মঞ্জুর হয় ৪৪টি ও ৫২টি আবেদন নামঞ্জুর হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) চতুর্থ দিনে ১০১টি আপিল শুনানিতে মঞ্জুর হয় ৪৮টি। আপিল আবেদন নামঞ্জুর হয়েছে ৫৩টি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) তৃতীয় দিনে ৯৯টি আপিল শুনানিতে মঞ্জুর হয় ৬৪টি। আপিল আবেদন নামঞ্জুর হয়েছে ৩৫টি। সোমবার (১১ ডিসেম্বর) দ্বিতীয় দিনে ৯২টি আপিল শুনানিতে মঞ্জুর হয় ৫১টি। আপিল আবেদন নামঞ্জুর হয়েছে ৪১টি। রবিবার (১০ ডিসেম্বর) প্রথম দিনে ৮৮টি আপিল শুনানিতে মঞ্জুর হয় ৫৬টি। আপিল আবেদন নামঞ্জুর হয়েছে ৩২টি।

উল্লেখ্য, ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের বিপরীতে মোট মনোনয়নপত্র জমা পড়েছিল ৩ হাজার ৬৫। রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হয় ৭৮৬টি। নির্বাচন কমিশনের আপিলে সেখান থেকে বৈধতা পায় ২৪১ জন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত