আপডেট :

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

        যুদ্ধবিরতির মাঝেই আবার হামলা, বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

        মাংসখেকো পরজীবীর হানা যুক্তরাষ্ট্রে, টেক্সাসে আক্রান্ত বাছুর শনাক্ত

        ৪০ মিলিয়ন ডলারের স্বর্ণের বার লুকানোর অভিযোগে সাবেক সিআইএ কর্মকর্তা কারাগারে

        বাইডেন প্রশাসনের সাবেক মন্ত্রী ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের দৌড়ে এগিয়ে

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

        কেন দেরিতে আসে ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ফল?

        মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

        কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ট্রাম্পের

        ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরা

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

        যুদ্ধবিরতি আলোচনা থমকে, নতুন হামলায় জড়াল যুক্তরাষ্ট্র ও ইরান

        উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি আরও ১৬ বছর বাড়াতে আনুষ্ঠানিক আবেদন কানাডার

        গোয়েন্দা প্রধান হিসেবে বিল পুল্টেকে বেছে নিলেন ট্রাম্প, শুরু বিতর্ক

        নিরাপত্তা জোরদার করে ফের আয়োজন হোয়াইট হাউস সংবাদদাতা ডিনার

        ট্রাম্প প্রশাসন ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করল

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ওমান প্রবাসীকে গ্রীসে পাঠানোর নাম করে ইরানে আটক রেখে নির্যাতন করে ও হত্যার ভয় দেখিয়ে প্রবাসীর পরিবারের কাছ থেকে কর্তৃক ৫ লক্ষ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় কানাইঘাট প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির মৃত ফয়েজ উল্লাহর ছেলে রিয়াজুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২ বছর পূর্বে তার আপন ভাতিজা আকিল আহমদ জীবন-জীবিকার তাগিদে ওমানে যায়। ওমান অবস্থানকালে জৈন্তাপুর উপজেলার ছাতারখাই গ্রামের সাবেক ইউপি সদস্য তজম্মুল আলীর পুত্র ইরান প্রবাসী সায়েম আহমদের সাথে বছর খানেক পূর্বে মোবাইল ফোনে পরিচয় হয় তার। পরিচয়ের সূত্র ধরে সায়েম আহমদ ওমান প্রবাসী আকিলকে ইরান থেকে ভিসা দিয়ে ইউরোপের দেশ গ্রীসে পাঠানোর কথা বলে। এ বিষয়টি আকিল আমাকে জানালে গত মার্চ মাসে ইরান প্রবাসী সায়েম আহমদের সাথে মোবাইল ফোনে আমি কয়েকবার কথা বলি এবং সে ৮ লক্ষ টাকার বিনিময়ে ভিসা দিয়ে আকিলকে গ্রীসে পাঠাবে বলে জানায়। সায়েম আরো বলে সে অনেক প্রবাসীকে ইরান থেকে গ্রীসে পাঠিয়েছে।

সংবাদ সম্মেলনে রিয়াজুল ইসলাম আরো বলেন, কথাবার্তা চূড়ান্ত হওয়ার পর গত ২৪ মার্চ ইরান প্রবাসী সায়েম আহমদের কথামতো তারই গ্রামের চতুল বাজারের ব্যবসায়ী ফখরুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে অনেকের উপস্থিতে তার মা পিয়ারা বেগমের কাছে ৮০ হাজার টাকা প্রদান করি। এরপর আরো ৪ কিস্তিতে পিয়ারা বেগম ও তার ছেলে জবরুল আহমদের কাছে নগদ আরো ৩ লক্ষ টাকা প্রদান করি। সায়েম আহমদ আমার ভাতিজাকে গ্রীসে পাঠানোর নাম করে ২৫ মার্চ ওমান থেকে ইরানে তার কাছে রাখে। এরপর আর্ন্তজাতিক মানবপাচারকারী চক্রের দালাল সায়েম আহমদ ও সহযোগীরা আকিলকে ইরানে টর্চার সেলে বন্দী রেখে অমানুষিক নির্যাতন শুরু করে এবং মুক্তিপণ দাবি করে। দেড় লক্ষ টাকা মুক্তিপণ না দিলে আকিলকে হত্যা করে ইরানের সমুদ্রে ফেলে দিবে বলে হুমকি দেয় সায়েম আহমদ।

তিনি বলেন, আকিলকে বাঁচাতে সায়েম আহমদের কথামতো তার মা ও ভাইয়ের কাছে দাবীকৃত দেড় লক্ষ টাকা প্রদান করলে ইরানের টর্চার সেল থেকে আকিলকে ছেড়ে দিলে সে সিলেটের ছাতক উপজেলার এক ইরান প্রবাসীর কাছে আশ্রয় নেয়। পরে আকিল আহমদ গত ১৮ অক্টোবর ইরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তেহরানে মানবপাচারকারী চক্রের দলনেতা সায়েম আহমদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

তিনি আরও বলেন, গ্রীসে পাঠানোর নামে ৫ লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধারের জন্য সায়েম আহমদের পরিবারের কাছে বিচার প্রার্থী হয়েও টাকা ফেরত পাইনি। মানবপাচারকারী চক্রের দলনেতা সায়েম আহমদ ও তার সহযোগী এবং প্রতারণার মাধ্যমে গ্রীসে পাঠানোর নাম করে তার মা এবং ভাই কর্তৃক টাকা আত্মসাতের ঘটনায় আমি বাদী হয়ে সিলেটের আদালতে দরখাস্ত মামলা দায়ের করি, যা বর্তমানে কানাইঘাট থানায় তদন্তাধীন অবস্থায় রয়েছে।

মামলা দায়ের এবং ইরানে বাংলাদেশ দূতাবাসে অভিযোগ করার কারণে ক্ষুব্ধ সায়েম আহমদ ও তার সহযোগীরা আকিলকে হত্যার জন্য খুঁজে বেড়াচ্ছে। এমনকি সায়েম আহমদ এক ফেসবুকপোস্টে আকিল আহমদকে ইরানে কেউ ধরিয়ে দিতে পারলে নগদ ২ লক্ষ টাকা দিবে বলেও ঘোষণা দিয়েছে। এমন প্রাণনাশের হুমকির কারনে আকিল আহমদ বর্তমানে ইরানের আত্মগোপনে রয়েছে, তার কোন সঠিক সন্ধানও আমরা পাচ্ছি না।

সংবাদ সম্মেলনে ইরানে অবস্থানরত ভাতিজা আকিল আহমদের জীবন রক্ষা সহ আর্ন্তজাতিক মানবপাচারকারী চক্রের সদস্য সায়েম আহমদ, তার সহযোগী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সিলেটের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও থানা পুলিশের সহযোগিতা কামনা করেছেন রিয়াজুল ইসলাম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জামিল আহমদ, রিয়াজুল ইসলামের গ্রামের বাসিন্দা শাহাব উদ্দিন, শাহিন আহমদ, বদরুল ইসলাম।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত