আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মাসুক উদ্দিনের পক্ষে ভোট চাইলেন পুত্র তামিম

মাসুক উদ্দিনের পক্ষে ভোট চাইলেন পুত্র তামিম

পিতা মাসুক উদ্দিনের পক্ষে কানাইঘাট বাজারে ভোটারদের মাঝে নৌকার লিফলেট বিতরণ করেছেন যুক্তরাজ্য শাখা ছাত্রলীগের সভাপতি ও মাসুক উদিদনের জেষ্ঠ পুত্র তামিম আহমেদ।

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ এর পক্ষে প্রতিদিন দলের নেতাকর্মীরা কানাইঘাট ও জকিগঞ্জের প্রত্যন্ত এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা পথসভা, মতবিনিময় ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে নৌকা প্রতীকের সমর্থনে কানাইঘাট বাজারে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণ করেন তামিম আহমেদসহ তার আরো দুই সহোদর। পাশাপাশি দলের নেতাকর্মী ও ভোটারদের নিয়ে আরো বেশ কয়েকটি নির্বাচনী সভায় বক্তব্য রাখেন তারা।

এ সময় তামিম আহমদ বলেন, তার পিতা বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন সৈনিক। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি আওয়ামী লীগের দুঃসময়ের দলের বহুবার হাল ধরেছিলেন। পাশাপাশি সুখে-দুঃখে বিগত ৪০ বছর থেকে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে সব-সময় থেকেছেন তার পিতা নৌকার প্রার্থী মাসুক উদ্দিন আহমেদ।

৭ জানুয়ারির নির্বাচনে সবধরনের ষড়যন্ত্রকে প্রত্যাখান করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও কানাইঘাট-জকিগঞ্জ বাসী এ অঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীককে ভোট দিয়ে বিজয়ী করবেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত