আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

এই সরকার মানুষের জীবনমান উন্নত করেছে: শফিক চৌধুরী

এই সরকার মানুষের জীবনমান উন্নত করেছে: শফিক চৌধুরী

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। এই সরকার মানুষের জীবনমান উন্নত করেছে।

মঙ্গলবার (০২ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেটের বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ডের রামধানা গ্রামে, খাজাঞ্চী ইউনিয়নের আটগ্রাম বাজারে, দশঘর ইউনিয়নের পীরেরবাজারে স্বাধীনতা ও উন্নয়নের ‘নৌকা’ প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভাগুলোতে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

তিনি আরও বলেন, মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যচ্ছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভিশন ২০২১ সফল হয়েছে, দেশ এখন ডিজিটাল। তিনি এখন উন্নয়নশীল দেশে পরিণত করতে ২০৪১ ভিশন দিয়েছেন। তাই আমাদের উচিত আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনা।

অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, নাজনীন হোসেন, কার্যনির্বাহী সদস্য শাহাদাৎ রহিম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সদস্য মকদ্দুছ আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি হরমুজ আলী, জনসংযোগ সম্পাদক ররিন পাল, লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরুল হক লালা মিয়া, বার্মিহাম আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সেলিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, এনআরবি ব্যাংকের ডাইরেক্টর প্রবাসী মনির আলী, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সুয়েব শিকদার।

দশঘর ইউনিয়নের পীরের বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি তৈমুছ আলী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলাম। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন রুবেল আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সহ অর্থ সম্পাদক দুলাল মিয়া।

অনুষ্ঠানগুলোতে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত