আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পর্যটন প্রতিমন্ত্রীকে শোকজ

পর্যটন প্রতিমন্ত্রীকে শোকজ

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে নৌকা প্রতীকের প্রার্থী বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

বুধবার (৩ জানুয়ারি) নির্বাচন অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী জজ সবুজ পাল শোকজ করেন।

সিনিয়র সহকারী জজ সবুজ পালের আদালতের পেশকার শরীফ খন্দকার বলেন, 'নির্বাচনী অনুসন্ধান কমিটি নিয়মিত কাজের অংশ হিসেবে হবিগঞ্জ-৪ আসনের নির্বাচনী এলাকা পরিদর্শনকালে দৃষ্টিগোচর হয় যে, মঙ্গলবার বিকেল থেকে চুনারুঘাট উপজেলার মধ্যবাজারে রাস্তার উপরে নির্বাচনী জনসভা করেন। ওই জনসভার কারণে মধ্যবাজারের পূবালী ব্যাংকের শাখার সামনের মোড় থেকে মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হয়।'

চুনারুঘাট থেকে আসামপাড়া হয়ে বাল্লা স্থলবন্দরগামী এবং চুনারুঘাট থেকে জগদীশপুরগামী যানবাহন ও চলাচল বন্ধ হয়ে যায়।

শরীফ খন্দকার আরও বলেন, 'সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি-০৬(ঘ) ভঙ্গ হয়েছে বলে নির্বাচনী অনুসন্ধান কমিটির নিকট প্রতীয়মান হয়েছে। তাই ৫ জানুয়ারির মধ্যে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য শোকজ করা হয়েছে।'

বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী নিজেই বিষয়টি নিশ্চিত করেন এবং যথাসময়ে ব্যাখ্যা দাখিল করবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, মঙ্গলবারের ওই সমাবেশে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশসহ যুবলীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে নির্বাচন অনুসন্ধান কমিটি ব্যারিস্টার সুমনকে হ্যান্ডবিলে জাতির পিতার ছবি ব্যবহার এবং রাস্তায় প্রতিবন্ধিকতা সৃষ্টি করে সভা করায় দুইবার শোকজ করে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত