আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আগামী ১৭ ফেব্রুয়ারি মধুবন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন

আগামী ১৭ ফেব্রুয়ারি মধুবন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন

মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শনিবার (১৩ জানুয়ারি) দুপুর ১টায় সমিতির ৩য় তলাস্থ কার্যালয়ে নির্বাচনী তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সচিব মো. দুলাল হোসেন।

তফসিল অনুয়ায়ী আগামী ১৬ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২০ থেকে ২২ জানুয়ারি মনোনয়নপত্র বিক্রি, ২৫ জানুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়, ২৮ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই, ৩১ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার, ৩ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ৪ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ, ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত প্রচারণার শেষ তারিখ এবং ১৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল ঘোষণা অনুষ্ঠানে মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আখলাকুর রহমান সাহেদ, সদস্য সচিব কফিল আহমদ, সদস্য হারিস আলী, আব্দুল হান্নান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. আব্দুল খালিক, মো শফিকুর রহমান, আব্দুল হাদী ইমানীসহ মার্কেটের ব্যবসায়ী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচন পরিচালনা কমিটির সচিব মো. দুলাল হোসেন নির্বাচন পরিচালনায় মার্কেটের ব্যবসায়ী সদস্যবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

তফসিল ঘোষণা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন ও পরে মোনাজাত পরিচালনা করেন মার্কেট মসজিদের মোয়াজ্জিন মো. মঈনুল ইসলাম।


 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত