আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

আইফোনে সংরক্ষিত ড্রাইভার লাইসেন্স ও স্টেট আইডি গ্রহণ করবে আট রাজ্য

আইফোনে সংরক্ষিত ড্রাইভার লাইসেন্স ও স্টেট আইডি গ্রহণ করবে আট রাজ্য

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের আটটি রাজ্য অ্যাপলের আইফোনে সংরক্ষণ করে রাখা ড্রাইভার লাইসেন্স ও অন্যান্য স্টেট আইডি গ্রহণ করবে।

সম্প্রতি অ্যাপল এই তথ্য নিশ্চিত করেছে। আইফোনে সংরক্ষণ করে রাখা এসব আইডি এসব রাজ্যে বৈধ বলে গণ্য করা হবে।

চলতি বছরের জুনে প্রথম অ্যাপল এই ফিচারটি নিয়ে প্রচারণা শুরু করে। ওয়ালেট অ্যাপের মাধ্যমে অ্যাপল ব্যবহারকারীরা তাদের আইডি সংরক্ষণ করতে পারবে।

তবে কেউ কেউ এটির বিরোধীতা করেছেন। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কাছে স্মার্টফোন যাচাই করতে দিয়ে তাদের প্রাইভেসি নষ্ট হবে বলে মনে করছেন তারা।

অ্যাপল জানায়, এয়ারপোর্ট সিকিউরিটি সিস্টেমের ক্ষেত্রে ব্যবহারকারীদের তাদের ফোন আনলক কিংবা হস্তান্তর করার প্রয়োজন পরবে না।

তবে পুলিশ কোনো চালককে থামিয়ে লাইসেন্স দেখার ক্ষেত্রে এই প্রযুক্তি কীভাবে কাজ করবে, সেটি এখনো পরিষ্কার নয়।

অ্যারিজোনা এবং জর্জিয়া প্রথম এই প্রযুক্তি ব্যবহার শুরু করছে। এরপর কনেক্টিকাট, আইওয়া, কেন্টাকি, ম্যারিল্যান্ড, অকলাহোমা এবং ইউটাহ এর ব্যবহার শুরু করবে।

অ্যাপল জানায়, সর্বপ্রথম ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) এয়ারপোর্টের সিকিউরিটি চ্যাকপয়েন্টে এটি ব্যবহার করা হবে।

আমেরিকায় সাধারণত আভ্যন্তরীণ ভ্রমণের জন্য পাসপোর্ট প্রয়োজন হয় না। শুধুমাত্র স্টেট আইডি দিয়েই বাসিন্দারা ভ্রমণ করতে পারেন।

যেসব এয়ারপোর্টে এই প্রযুক্তি ব্যবহার করা হবে, সেসব স্থানে আইডেন্টিটি রিডারে ফোন স্ক্যান করে এর ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সিকিউরিটি চ্যাক করা হবে।

অ্যাপল জানায়, ব্যবহারকারীদের তাদের স্মার্টফোন আনলক করতে হবে না, দেখাতে হবে না কিংবা অন্য কারো হাতে দিতেও হবে না'।

টিএসএ অ্যাডমিনিস্ট্রেটর ডেভিড পেকোস্কে বলেন, 'নতুন এই প্রযুক্তির মাধ্যমে আরো দ্রুত ও নির্ভূলভাবে স্ক্রিনিং করা সম্ভব হবে'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত