আপডেট :

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেনসার প্র্যাটকে প্রায় ছুঁয়ে ফেলেছেন নিথ্যা রমন

        যুদ্ধবিরতি সত্ত্বেও উপসাগরে পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা বাড়ল যুক্তরাষ্ট্র-ইরানের

        মাংসখেকো স্ক্রুওয়ার্মের আতঙ্কে টেক্সাসের গবাদিপশু আমদানি বন্ধ করল কানাডা

        উৎসবে আতঙ্ক: ওহাইওতে গুলিতে আহত ১২

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

        যুদ্ধবিরতির মাঝেই আবার হামলা, বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

        মাংসখেকো পরজীবীর হানা যুক্তরাষ্ট্রে, টেক্সাসে আক্রান্ত বাছুর শনাক্ত

        ৪০ মিলিয়ন ডলারের স্বর্ণের বার লুকানোর অভিযোগে সাবেক সিআইএ কর্মকর্তা কারাগারে

        বাইডেন প্রশাসনের সাবেক মন্ত্রী ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের দৌড়ে এগিয়ে

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

        কেন দেরিতে আসে ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ফল?

        মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

        কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ট্রাম্পের

        ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরা

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

পাসওয়ার্ড ভুলে যাওয়ার সমস্যা মেটাতে নতুন ফিচার আনছে গুগল

পাসওয়ার্ড ভুলে যাওয়ার সমস্যা মেটাতে নতুন ফিচার আনছে গুগল

অনলাইন ব্যাংকিং, ওটিটি প্ল্যাটফর্ম, ইমেইল থেকে হাজারো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রতিটি ক্ষেত্রেই সবচেয়ে প্রয়োজন পাসওয়ার্ড। এই চাবিটি ব্যতীত অ্যাকাউন্টের তালা খোলা অসম্ভব। তবে বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড মনে রাখাটাও এক রকম কঠিন কাজ। তবে খুব যত্নে কোথাও রেখে দিলেও অনেক সময় অন্য কেউ জেনে গেলে বিপদ ঘটে যায়। এবার আপনার এ রকমের সমস্যা দূর করতে গুগল নিয়ে আসছে নতুন ফিচার।

এবার পাসওয়ার্ড ছাড়াই গুগল ক্রোম এবং অ্যান্ড্রয়েড ইউজাররা নিশ্চিন্তে বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন। এরকম বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধা দিতে গুগল নিয়ে এলো একটি নতুন ফিচার পাসকি (pass-key)। এই পাসকি ব্যবহারে আপনার পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজনীয়তা নেই। এ ছাড়াও টু-ফ্যাক্টর অথেন্টিকেশন থাকায় অ্যাকাউন্টগুলোর নিরপত্তা নিয়েও আর চিন্তা করতে হবে না।

পাসকি কী?

পাসওয়ার্ড ছাড়াই সাইন-ইন করার একটি উপায় হচ্ছে পাসকি। যা ওয়ার্ল্ড ওয়েব কনসোর্টিয়াম (W3C) এবং FIDO এলায়েন্স তৈরি করেছে। এই পাসকির মাধ্যমে ইউজাররা বায়োমেট্রিকের সাহায্যে অথবা পিন নম্বরের সাহায্যে যেকোনো ওয়েবসাইট এবং অ্যাপ ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে অনলাইন পরিষেবা দেওয়া সংস্থাগুলো শুধুমাত্র কি (key) সেভ করে রাখে। আর বাকি ক্রিপটোগ্রাফিক কি (key) গ্রাহকের ডিভাইসে সেভ হয়ে থাকে। লগ ইন করার সময় সেই প্রাইভেট কি'র প্রয়োজন হয়। ইউজাররা নিজেদের ডিভাইসের লক খুললেই বাকি কাজটি হয়ে যাবে।

যেভাবে সেট করবেন পাসকি

এই ফিচারটি আপাতত ডেভেলপাররাই ব্যবহার করতে পারছেন, তবে এ বছরের শেষের দিকেই হয়তো সকলে তা ব্যবহার করতে পারবেন। পাসওয়ার্ড ছাড়াই অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজাররা এই পাসকির মাধ্যমে সমস্ত ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহারের সুবিধা পাবেন। তবে এ সুবিধা পেতে অবশ্যই তাদের গুগল অ্যাকাউন্ট থাকতে হবে। অর্থাৎ প্রযুক্তির কল্যাণে ভবিষ্যত যে আরও সহজ হতে যাচ্ছে, তা বলা বাহুল্য।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আইটি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত