আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

১২ হাজার কর্মী ছাঁটাই করবে অ্যালফাবেট

১২ হাজার কর্মী ছাঁটাই করবে অ্যালফাবেট

বিশ্বজুড়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের মাদার কোম্পানি অ্যালফাবেট ১২ হাজার কর্মী ছাঁটাই করবে। অ্যালফাবেটের কর্মীদের কাছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইয়ের লেখা এক নোটের বরাত দিয়ে আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশন ১০ হাজার কর্মী ছাঁটাই করবে- এমন ঘোষণা দেওয়ার দুই দিনের মাথায় অ্যালফাবেটের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা সামনে এলো। অ্যালফাবেটের ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনাকে প্রযুক্তি খাতে বড় ধাক্কা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। গুগল জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অ্যালফাবেটের কার্যালয়ের পাশাপাশি বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যালয় থেকেও কর্মী ছাঁটাই করা হবে।

এর আগে গত বুধবার মাইক্রোসফটের ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা জানা যায়। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা প্রায় পাঁচ শতাংশ কমে যাবে। প্রসঙ্গত, কোভিডকালে প্রযুক্তি ব্যবসা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় অনেক কর্মী নিয়োগ করতে হয়েছিল এ খাতের প্রতিষ্ঠানগুলোকে। তবে গত বছর থেকে ব্যবসার সেই গতিতে ভাটা পড়েছে। এতে শুরু হয়েছে কর্মী ছাঁটাই।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত