আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

বড় বড় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় পাস করে গেছে চ্যাটজিপিটি

বড় বড় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় পাস করে গেছে চ্যাটজিপিটি

চ্যাটজিপিটি সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিনেসোটায় আইন বিভাগের পরীক্ষায় এবং ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার হোয়ারটন স্কুল অব বিজনেসের চার চারটি পরীক্ষায় পাস করে গেছে। পরীক্ষাগুলোর উত্তর কোন শিক্ষার্থী নিজে লেখেননি, বরং চ্যাটজিপিটি থেকে নিয়ে শুধু বসিয়ে দিয়েছেন। তাতে না এসেছে কপি বা চুরির অভিযোগ, না ধরতে পেরেছেন এসব বিভাগের বাঘা বাঘা অধ্যাপকেরা। খবর: সিএনএন’র।

চ্যাটজিপিটি কতটা ভাল কাজ করে তা দেখতে ইউনিভার্সিটি অব মিনেসোটার মিনেসোটা ল স্কুলের অধ্যাপকেরা কোনটি আসলেই শিক্ষার্থীর লেখা এবং কোনটি চ্যাটজিপিটির লেখা তা না জেনেই মার্কস দিয়েছেন। স্নাতক শ্রেণির ওই পরীক্ষায় ৯৫টি নৈর্বক্তিক ও ১২টি রচনামূলক প্রশ্ন ছিল। চারটি কোর্সের সবগুলোতেই পাস করে গেছে চ্যাটবটটি। তবে খুব ভাল গ্রেড তুলতে পারেনি, গড়ে সিপ্লাস পেয়েছে এটি।

ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার হোয়ারটন স্কুল অব বিজনেসের অধ্যাপক ক্রিস্টিয়ান টেরউয়েশ বলেন, “অপারেশন্স ম্যানেজমেন্টে এবং প্রসেস-অ্যানালাইসিস সম্পর্কিত মৌলিক প্রশ্নগুলোতে চ্যাটজিপিটি ‘দারুণ’ করেছে। তবে এ বিষয়ের উচ্চতর কিছু প্রশ্নে মোটামুটি করলেও এবং একেবারে মৌলিক গণিত সংশ্লিষ্ট প্রশ্নে গিয়ে ‘আশ্চর্যজনকভাবে কিছু ভুল’ করেছে।” ফলে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা কোম্পানি ওপেনএআই’র তৈরি শক্তিশালী এই চ্যাটবট অনেককে চিন্তায় ফেলে দিয়েছে।

এরই মধ্যে প্রযুক্তি খাতের শীর্ষব্যক্তি ও প্রতিষ্ঠানে কৃত্তিম বুদ্ধিমত্তার এই অভাবনীয় অগ্রগতি নিয়ে ব্যাপক বিশ্লেষণ চলছে। ইন্টারনেট দুনিয়ার খোলনলচে বদলে যেতে যাচ্ছে বলেও আভাস দিচ্ছেন অনেকে। কেউ কেউ নতুন পরিস্থিতির জন্য কৌশল কী হবে তা নিয়ে কথা বলছেন। বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দাভাবের ফলে প্রযুক্তি কোম্পানিগুলো এমনিতেই কর্মী ছাঁটাই করছে সমানে। এবার বলা হচ্ছে, চ্যাটজিপিটি কেড়ে নেবে কপিরাইটারসহ অনেকের কর্মসংস্থান। ইদানীং সামাজিক যোগাযোগমাধ্যমেও কম আলোচনা হচ্ছে না। অনেকেই নিজেদের নামে এবং পছন্দের ব্যক্তি বা বিষয়ে চ্যাটজিপিটিতে পাওয়া লেখা শেয়ার করছেন।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত