আপডেট :

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেনসার প্র্যাটকে প্রায় ছুঁয়ে ফেলেছেন নিথ্যা রমন

        যুদ্ধবিরতি সত্ত্বেও উপসাগরে পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা বাড়ল যুক্তরাষ্ট্র-ইরানের

        মাংসখেকো স্ক্রুওয়ার্মের আতঙ্কে টেক্সাসের গবাদিপশু আমদানি বন্ধ করল কানাডা

        উৎসবে আতঙ্ক: ওহাইওতে গুলিতে আহত ১২

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

        যুদ্ধবিরতির মাঝেই আবার হামলা, বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

        মাংসখেকো পরজীবীর হানা যুক্তরাষ্ট্রে, টেক্সাসে আক্রান্ত বাছুর শনাক্ত

        ৪০ মিলিয়ন ডলারের স্বর্ণের বার লুকানোর অভিযোগে সাবেক সিআইএ কর্মকর্তা কারাগারে

        বাইডেন প্রশাসনের সাবেক মন্ত্রী ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের দৌড়ে এগিয়ে

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

        কেন দেরিতে আসে ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ফল?

        মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

        কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ট্রাম্পের

        ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরা

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

গ্যালাক্সি এস২৩ আলট্রা উন্মোচিত

গ্যালাক্সি এস২৩ আলট্রা উন্মোচিত

২০০ মেগাপিক্সেলের চমক নিয়ে উন্মোচিত হয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস২৩ সিরিজ। নতুন সিরিজটিতে তিন স্মার্টফোন এস২৩, গ্যালাক্সি এস২৩+ ও গ্যালাক্সি এস২৩ আলট্রা উন্মোচন করেছে স্যামসাং। নতুন এ ফোনে অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর এবং গরিলা গ্লাস ভিক্টাস ২-এর মতো ফিচার। গত বুধবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো থেকে ডিভাইসগুলো উন্মোচন করা হয়।

স্যামসাংয়ের বাংলাদেশ কার্যালয় জানিয়েছে, দেশে দ্রুত গ্যালাক্সি এস২৩ আলট্রার প্রি-অর্ডার গ্রহণ শুরু হবে। গ্যালাক্সি এস২৩ সিরিজের মাধ্যমে স্যামসাং বাজারে নিয়ে এসেছে নতুন গরিলা গ্লাস ভিক্টাস ২। এটি হাত থেকে পড়ে গিয়ে ফোনের ক্ষতি হওয়া থেকে সুরক্ষা দেবে। গ্যালাক্সি এস২৩ আলট্রা, গ্যালাক্সি এস২৩+ ও গ্যালাক্সি এস২৩ ডিভাইসগুলোতে যথাক্রমে ৬.৮ ইঞ্চি, ৬.৬ ইঞ্চি ও ৬.১ ইঞ্চির স্ট্ক্রিন ব্যবহার করা হয়েছে।

প্রতিটি ফোনেই রয়েছে অ্যান্ড্রয়েড ১৩, কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, ১২জিবি এলপিডিডিআর৫এক্স র‌্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজ। গ্যালাক্সি এস২৩ আলট্রায় ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ছাড়াও রয়েছে ১২ এমপি এবং ১০ এক্স অপটিক্যাল জুমসহ ১০ এমপি টেলিফটো ক্যামেরা। দেশে গ্যালাক্সি এস২৩ আলট্রা ডিভাইসটি ১২/৫১২ জিবি স্টোরেজসহ পাওয়া যাবে। গ্যালাক্সি এস২৩ আলট্রায় থাকছে পাঁচ হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। আন্তর্জাতিক বাজারে এস ২৩ আলট্রার দাম ১২০০ ডলার, এস২৩+ সংস্করণের দাম এক হাজার ডলার এবং এস২৩ সংস্করণের দাম ৮০০ ডলার। তবে বাংলাদেশে অফিসিয়াল দাম এখনও ঘোষণা করা হয়নি।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত