আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

বিং সার্চ ইঞ্জিনে যুক্ত হলো চ্যাটজিপিটি

বিং সার্চ ইঞ্জিনে যুক্ত হলো চ্যাটজিপিটি

কৃত্রিম বুদ্ধিনির্ভর আলোচিত চ্যাটবট চ্যাটজিপিটি সমৃদ্ধ হয়ে আসছে বিংয়ের নতুন সংস্করণ। মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়, মাইক্রোসফটের এ সার্চ ইঞ্জিনটি চ্যাটজিপিটির মাধ্যমে আমূল বদলে ফেলা হয়েছে। সার্চ ইঞ্জিনের প্রায় একক আধিপত্য বিস্তারকারী গুগলের প্রতিদ্বন্দ্বী এখন চ্যাটজিপিটি। প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে কম সময়ে সর্বোচ্চ ব্যবহারকারী পাওয়া চ্যাটজিপিটি যুক্ত হলো মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিনের সঙ্গে।

কৃত্রিম বুদ্ধিমত্তার যুক্ত সার্চ ইঞ্জিনের রূপ পাল্টে যাবে। সচরাচর সার্চ ইঞ্জিনে সার্চ দিলে আমরা ওয়েবসাইটের লিংক দেখতে পাই। চ্যাটজিপিটি যুক্ত এই বিং সার্চ ইঞ্জিন লিংক দেখানোর পাশাপাশি বিস্তারিত ব্যাখ্যা করবে। এটি সার্চ ইঞ্জিনে তথ্য অনুসন্ধানের প্রথাগত ধারণাকেই বদলে দেবে।

গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই যখন 'বার্ড' নামে চ্যাটবট আনার ঘোষণা দেন তার এক দিন পরই মাইক্রোসফটের প্রধান সাত্যিয়া নাদেলা 'আজ থেকে নতুন প্রতিযোগিতা শুরু হচ্ছে' ঘোষণার মাধ্যমে উন্মুক্ত করলেন চ্যাটজিপিটি ফিচারসংবলিত বিং সার্চ ইঞ্জিন।

মাইক্রোসফটের ভাষ্য মতে, বিং ইঞ্জিন ওপেনএআইর উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে করা হয়েছে। শুধু তাই নয়, এটি চ্যাটজিপিটি থেকে বহু গুণে উন্নত। তবে ব্যবহারকারীর সার্চের একটা লিমিট থাকবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সার্চ ইঞ্জিনকে আরও শক্তিশালী করার জন্য সানফ্রান্সিসকোভিত্তিক সফটওয়্যার কোম্পানি ওপেনএআইর পেছনে হাজার কোটি ডলার বিনিয়োগ করছে মাইক্রোসফট। গত ডিসেম্বরের শেষের দিকে চ্যাটবটটি উন্মোচিত হলে বিশ্বজুড়ে আলোড়ন তৈরি হয়।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত