আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ইমোসহ ১৪ ম্যাসেজিং অ্যাপ নিষিদ্ধ করল ভারত সরকার

ইমোসহ ১৪ ম্যাসেজিং অ্যাপ নিষিদ্ধ করল ভারত সরকার

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস ছড়ানোর আশঙ্কায় ইমোসহ ১৪ ম্যাসেজিং অ্যাপ নিষিদ্ধ করল ভারত সরকার। তথ্য প্রযুক্তি আইন ২০২০ এর ৬৯এ ধারায় অ্যাপগুলিকে নিষিদ্ধ করা হয়েছে। খবর গ্যাজেটস নাউয়ের

নিষিদ্ধ করা অ্যাপগুলো হলো- ক্রিপভাইজার, এনিগমা, সেফসউইস, উইকর্ম, মিডিয়াফায়ার, ব্রায়ার, বিচ্যাট, ন্যান্ডবক্স, কনিয়ন, ইমো, এলিমেন্ট, সেকেন্ড লাইন, জাঙ্গি ও থ্রিমা।

গোয়েন্দাদের দাবি, এই অ্যাপগুলি ব্যবহার করে সন্ত্রাসবাদ এবং প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এমনকি এই অ্যাপের মাধ্যমে জঙ্গিরা তাদের সমর্থক এবং ‘আন্ডার গ্রাউন্ডে’ কাজ করা সহযোগীদের সঙ্গে যোগাযোগ করত। গোয়েন্দাদের দাবি, জঙ্গি হামলার প্রস্তুতি, খবরাখবর পাচারের কাজ করা হচ্ছিল এসব অ্যাপ ব্যবহার করে। এমনকি এই অ্যাপগুলি ভারতীয় আইন লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করা হয়। এরপরেই এসব অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার।

এর আগেও ভারত সরকার রাষ্ট্রের নিরাপত্তা এবং জনশৃঙ্খলার প্রতি ক্ষতিকর উল্লেখ করে প্রায় ২৫০ চীনা অ্যাপ নিষিদ্ধ করেছিলো। এছাড়াও জনপ্রিয় মোবাইল গেম পাবজি ও গারিনা ফ্রি ফায়ার নিষিদ্ধ করে ভারত।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত