আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

চ্যাটজিপিটি অ্যাকাউন্টও হ্যাক হচ্ছে

চ্যাটজিপিটি অ্যাকাউন্টও হ্যাক হচ্ছে

কৃত্রিম বুদ্ধিমত্তাপ্রযুক্তির চ্যাটবট চ্যাটজিপিটি ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। এরই মধ্যে সাইবার হামলা চালিয়ে এক লাখেরও বেশি চ্যাটজিপিটি অ্যাকাউন্ট হ্যাক করেছে একদল হ্যাকার।

ফলে বিশ্বজুড়ে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিরাপত্তাঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে সিঙ্গাপুরভিত্তিক সাইবার নিরাপত্তাপ্রতিষ্ঠান গ্রুপ আইবি। খবর ইন্ডিয়া টুডের

গ্রুপ আইবির তথ্যমতে, সাইবার হামলার মাধ্যমে ১ লাখ ১ হাজার ১৩৪টি চ্যাটজিপিটি অ্যাকাউন্ট হ্যাক করেছে হ্যাকাররা। এর ফলে অ্যাকাউন্টগুলোর ব্যবহারকারীদের ব্যাংকের তথ্য, ই-মেইল, পাসওয়ার্ড ও ফোন নম্বর নিরাপত্তাঝুঁকিতে রয়েছে।

এক ব্লগ বার্তায় গ্রুপ আইবি জানিয়েছে, ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নিতে ‘ইনফো-স্টিলিং’ ম্যালওয়ার ব্যবহার করেছে হ্যাকাররা।

এশিয়া প্রশান্ত অঞ্চলের বিভিন্ন দেশগুলোর চ্যাটজিপিটি ব্যবহারকারীদের লক্ষ্য করেই এ ধরনের সাইবার হামলা সবচেয়ে বেশি হচ্ছে। এ অঞ্চলের প্রায় ৪০ শতাংশ চ্যাটজিপিটি অ্যাকাউন্ট এরই মধ্যে সাইবার হামলার শিকার হয়েছেন।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত