আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

জাকারবার্গ-মাস্কের মল্লযুদ্ধ লাইভ সম্প্রচারে দেখবে বিশ্ববাসী

জাকারবার্গ-মাস্কের মল্লযুদ্ধ লাইভ সম্প্রচারে দেখবে বিশ্ববাসী

ব্যবসায়িক প্রতিযোগিতার পর এবার বিশ্বের শীর্ষ দুই ধনকুবেরের মল্লযুদ্ধ দেখতে যাচ্ছে বিশ্ব। এরই মধ্যে তারিখও ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে ওই লড়াই এক্সে (টুইটার) লাইভ সম্প্রচার করা হবে। প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার সিইও মার্ক জাকারবার্গ ও এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের মধ্যে এই মল্লযুদ্ধ হবে। তাদের লড়াইয়ের ঘোষণায় বিশ্বের কোটি কোটি মানুষের মধ্যে এখন এ নিয়ে চলছে তুমুল আলোচনা। খবর- বিবিসি ও রয়টার্সের।

এরই মধ্যে জাকারবার্গ বলেছেন, মাস্কের সঙ্গে প্রস্তাবিত মল্লযুদ্ধের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ২৬ আগস্ট লড়াই আয়োজনের জন্য তিনি প্রস্তাব দিয়েছেন। ইলন মাস্ক দাবি করেন, তিনি এ জন্য সারাদিন প্রশিক্ষণ নিচ্ছেন। জবাবে জাকারবার্গ জানান, তিনিও প্রস্তুত।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এই আয়োজন হতে পারে। রোববার এক্সে এক পোস্টে মাস্ক বলেন, সরাসরি সম্প্রচার থেকে প্রাপ্ত আয় দাতব্য প্রতিষ্ঠানে দেওয়া হবে। মাস্কের বয়স ৫১ আর জাকারবার্গের ৩৯ বছর। জাপানি মার্শাল আর্ট জিউজিৎসুতে পারদর্শী জাকারবার্গ। তার সঙ্গেই মল্লযুদ্ধে নামার প্রথম আগ্রহ প্রকাশ করেন ইলন মাস্ক। কেজ ফাইট দু’জন খেলোয়াড়ের মধ্যে একটি তারের বেড়ার মধ্যে নির্দিষ্ট সময় পর্যন্ত অনুষ্ঠিত হয়।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত