আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মানুষের প্রাত্যহিক কাজে ইন্টারনেটের ব্যবহার বাড়ছে, খরচ কমাতে করনীয় কি

মানুষের প্রাত্যহিক কাজে ইন্টারনেটের ব্যবহার বাড়ছে, খরচ কমাতে করনীয় কি

মানুষের প্রাত্যহিক কাজে ইন্টারনেটের ব্যবহার বাড়ছে। সময়ের সঙ্গে স্মার্টফোনে ডাটা ব্যবহারকারীদের বাড়ছে খরচ। অনেকের ক্ষেত্রে যা বাড়তি চাপের কারণ। কাজ শেষ হওয়ার আগেই ডাটা শেষ হয়ে যাওয়ার মতো সমস্যা এড়াতে পরিবর্তন করা প্রয়োজন কিছু সেটিংস। এতে অ্যান্ড্রয়েড ফোনে ডাটা কম ব্যবহার হবে। বাঁচবে ইন্টারনেট খরচ।


অ্যান্ড্রয়েড ফোনের এ ফিচারের নাম ‘ডাটা সেভার মোড’। যা ডাটা ব্যবহারে মিতব্যয়ী হতে শেখায়। স্মার্টফোন ওয়াইফাই-এর সঙ্গে সংযুক্ত না থাকলে ব্যাকগ্রাউন্ডে অ্যাপগুলোর ডাটা ব্যবহার সীমিত করে।

মূলত ডাটা সেভার চালু থাকলে, ব্যাকগ্রাউন্ডে চলমান অ্যাপগুলো ইন্টারনেটের সঙ্গে সংযোগ করতে সক্ষম হবে না। এ সময়ে অ্যাপগুলো আপডেট হবে না। এতে করে পুশ নোটিফিকেশন পাঠাতে পারবে না। হবে না ডাটার ব্যবহার। এছাড়া ফোনে পর্যাপ্ত ব্যাটারি ব্যাকআপেও দারুণ কাজ করে। কারণ- অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে কম আপডেট হওয়ায়, সেগুলোও কম শক্তি ব্যবহার করে।

এই মোড চালু করলে যে অ্যাপটি খুব সক্রিয়ভাবে ব্যবহার করা হচ্ছে, সেটিও কম ইন্টারনেট ব্যবহার করবে। যেমন কিছু অ্যাপের ছবি ততক্ষণ পর্যন্ত লোড হবে না, যদি না তাদের ওপর ক্লিক করা হয়।

ডাটা সেভার মোড চালু করবেন যেভাবে: অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস ওপেন করুন। এরপর নেটওয়ার্ক ও ইন্টারনেটে ক্লিক করুন। তারপর ডাটা সেভার অপশনে যেতে হবে। এরপর ইউজ ডাটা সেভারের অপশনে ক্লিক করে এটি চালু করতে হবে। কেউ যদি এটি বন্ধ করতে চায়, তাহলে বাঁ দিকে থাকা ডাটা সেভার অপশন ব্যবহার করতে হবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত