আপডেট :

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

সাইবার অপরাধের অভিযোগ, শ্রীলঙ্কায় ২৩০ চীনা নাগরিক গ্রেপ্তার

সাইবার অপরাধের অভিযোগ, শ্রীলঙ্কায় ২৩০ চীনা নাগরিক গ্রেপ্তার

ছবিঃ এলএবাংলাটাইমস

আন্তর্জাতিক বিভিন্ন ব্যাংককে লক্ষ্যবস্তু করে অনলাইনে প্রতারণার অভিযোগে ২৩০ জনের বেশি চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কান পুলিশ। এ কাজে বেইজিংয়ের নিরাপত্তা কর্মকর্তারা শ্রীলঙ্কার পুলিশকে সহায়তা করেছেন।

আজ মঙ্গলবার শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত সপ্তাহে দেশটির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ২৫০টি কম্পিউটার ও ৫০০টি মুঠোফোন জব্দ করা হয়। কী পরিমাণ অর্থ চুরি হয়েছে, তা খতিয় দেখতে তদন্ত চলছে।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘তাঁরা (গ্রেপ্তার চীনা নাগরিকেরা) মূলত বিভিন্ন বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে টার্গেট করতেন।’ তাই এসব গ্যাংকে লক্ষ্য করে অভিযান চালানো হয়।

কলম্বোর চীনা দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, শ্রীলঙ্কান পুলিশের সঙ্গে বিশেষ অভিযান পরিচালনার জন্য তারা নিরাপত্তা বাহিনীর একটি দল পাঠিয়েছে।

চীনা দূতাবাসের বিবৃতিতে আরও বলা হয়েছে, বিপুলসংখ্যক সন্দেহভাজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের ফেরত পাঠানো ও অন্যান্য প্রক্রিয়া চলমান।

অপরাধীদের ধরতে গত শনিবার সবচেয়ে বড় অভিযান চালানো হয়। এ সময় পুলিশ ১২৬ জন চীনা নাগরিককে গ্রেপ্তার করে। অভিযানে ভিয়েতনামের দুজন এবং থাইল্যান্ড ও ফিলিপাইনের একজন করে দুজন নাগরিককেও গ্রেপ্তার করেছে পুলিশ।

শ্রীলঙ্কার টেলিযোগাযোগ অবকাঠামো খুবই উন্নত। ২০১৯ সালের এপ্রিলে দক্ষিণ এশিয়ার দেশের মধ্যে তারাই প্রথম ফাইভ-জি নেটওয়ার্ক চালু করে। এর তিন বছর পর দেশটিতে আর্থিক মন্দা দেখা দেয়।

চীনের দূতাবাস জানিয়েছে, দেশটিতে সাইবার অপরাধীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চলছে। এ কারণে অপরাধীরা দেশের বাইরে তৎপরতা বাড়ানোর সুযোগ খুঁজছে। তারা বলেছে, ‘শ্রীলঙ্কার আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চীন প্রস্তুত।’

অনলাইনে আর্থিক প্রতারণায় জড়িত থাকার অভিযোগ গত জুন মাসে অন্তত ২০০ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছিল শ্রীলঙ্কার পুলিশ। তাদের বেশির ভাগই ভারতীয় নাগরিক।

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত