আপডেট :

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

হু হু করে বাড়ছে বিটকয়েনের দাম, ৯৬ হাজার ডলার ছাড়াল

হু হু করে বাড়ছে বিটকয়েনের দাম, ৯৬ হাজার ডলার ছাড়াল

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পর থেকে হু হু করে বেড়েই চলছে শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের (বিটিসি) দাম। এবার এই কারেন্সির দাম ৯৬ হাজার ডলার ছাড়িয়ে গেল।

বাইন্যান্স প্ল্যাটফর্মের তথ্য বলছে, আগের সব রেকর্ড ভেঙে ৯৬৫৬৭ ডলারে পৌঁছেছে এর মূল্য। মূল্য বৃদ্ধির হার ৫.১২ শতাংশ বেড়েছে।

মার্কিন নির্বাচনের আগে বিটকয়েন সর্বোচ্চ ৭৩ হাজার ডলারে উঠেছিল। সমসাময়িক সময়েও এই কারেন্সির দর ছিল ৬০ হাজার ডলারের ঘরে।

বাইন্যান্সের আপডেট তথ্য বলছে, মার্কিন নির্বাচনের পরপরই ৭ নভেম্বর হঠাৎ করে ক্রিপ্টোকারেন্সি বাজারে বিটকয়েনের দাম ৯ দশমিক ৩০ শতাংশ বেড়ে ৭৬ হাজার ডলার ছাড়িয়ে যায়।

এরপর আরেক রিপোর্টে দেখা যায়, ১০ নভেম্বর আগের সব রেকর্ড ভেঙ্গে ৮০,০০০ ডলারে পৌঁছে যায়।

বিশেষজ্ঞরা সম্প্রতি রুশ বার্তা সংস্থা তাস'কে বলেছে, বিটকয়েন আগামী দিনগুলোতে সহজেই ১ লাখ ডলারে পৌঁছাতে পারে। বর্তমান বৃদ্ধির পর্যায়ে থাকলে ৩ লাখ ডলারে পৌঁছানোও অবাক করার মতো কিছু হবে না।

ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তার মাধ্যমে এর দাম ওঠা-নামা করে। ২০০৮ সালের নভেম্বরে সাতোশি নাকামোতো ছদ্মনামে বিটকয়েন কারেন্সি মার্কেটে প্রকাশ করা হয়।

ক্রিপ্টো মার্কেট বিশ্লেষকরা বলছেন, বিটকয়েনের মূল্যবৃদ্ধির এই গতি ঐতিহাসিকভাবে ক্রিপ্টো কারেন্সির জন্য আরও লাভের সংকেত দেয়। অদূর ভবিষ্যতে ক্রমাগত এর দাম বাড়তে পারে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত