আপডেট :

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেনসার প্র্যাটকে প্রায় ছুঁয়ে ফেলেছেন নিথ্যা রমন

        যুদ্ধবিরতি সত্ত্বেও উপসাগরে পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা বাড়ল যুক্তরাষ্ট্র-ইরানের

        মাংসখেকো স্ক্রুওয়ার্মের আতঙ্কে টেক্সাসের গবাদিপশু আমদানি বন্ধ করল কানাডা

        উৎসবে আতঙ্ক: ওহাইওতে গুলিতে আহত ১২

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

        যুদ্ধবিরতির মাঝেই আবার হামলা, বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

        মাংসখেকো পরজীবীর হানা যুক্তরাষ্ট্রে, টেক্সাসে আক্রান্ত বাছুর শনাক্ত

        ৪০ মিলিয়ন ডলারের স্বর্ণের বার লুকানোর অভিযোগে সাবেক সিআইএ কর্মকর্তা কারাগারে

        বাইডেন প্রশাসনের সাবেক মন্ত্রী ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের দৌড়ে এগিয়ে

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

        কেন দেরিতে আসে ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ফল?

        মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

        কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ট্রাম্পের

        ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরা

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

‘আইফোন ১৭ এয়ার’ এবং একটি সাশ্রয়ী মূল্যের এন্ট্রি-লেভেল আইপ্যাড

‘আইফোন ১৭ এয়ার’ এবং একটি সাশ্রয়ী মূল্যের এন্ট্রি-লেভেল আইপ্যাড

২০২৫ সালে অ্যাপল তাদের নতুন পণ্য হিসেবে বাজারে আনতে পারে ‘আইফোন ১৭ এয়ার’ এবং একটি সাশ্রয়ী মূল্যের এন্ট্রি-লেভেল আইপ্যাড। ব্লুমবার্গের বিশ্লেষক মার্ক গুরম্যানের তথ্য অনুসারে, নতুন এই আইফোন মডেলটি বর্তমান আইফোনগুলোর তুলনায় প্রায় ২ মিলিমিটার পাতলা হবে। এতে থাকবে বেস-লেভেল এ১৯ চিপ এবং একক লেন্স ক্যামেরা সিস্টেম।  


গুরম্যানের মতে, আইফোন ১৭ এয়ার মূলত অ্যাপলের ভবিষ্যৎ প্রযুক্তি—যেমন ফোল্ডেবল ডিজাইনের পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্র হিসেবে কাজ করবে। এ ছাড়া, আইফোন এসই-এর পরবর্তী সংস্করণে অ্যাপলের প্রথম ইন-হাউস মোডেম ব্যবহৃত হতে পারে, যা ২০২৫ সালের মার্চ থেকে মে মাসের মধ্যে উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

অ্যাপল তাদের এন্ট্রি-লেভেল আইপ্যাড (১১তম প্রজন্ম)-এও আপডেট আনতে যাচ্ছে। গুরম্যান জানিয়েছেন, এই মডেলে এ১৭ প্রো চিপসেট এবং ৮ জিবি র‍্যাম থাকবে। এটি হবে অ্যাপলের দ্বিতীয় আইপ্যাড যেখানে এই চিপসেট ব্যবহার করা হবে। উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে উন্মোচিত আইপ্যাড মিনি (৭ম জেন)-এ প্রথমবারের মতো এ চিপসেট ব্যবহার করা হয়েছিল। 

গুরম্যান জানিয়েছেন, এ১৭ প্রো চিপসেট ব্যবহারে কিছু চ্যালেঞ্জ ছিল। এই চিপটি তৈরি করেছে তাইওয়ানের চিপ নির্মাতা টিএসএমসি, যা ৩ ন্যানোমিটার এন৩বি প্রযুক্তি ব্যবহার করেছে। তবে উচ্চ উৎপাদন খরচ ও কম উৎপাদন পরিমাণের কারণে চিপসেটটি প্রত্যাশিত পারফরম্যান্স দিতে পারেনি। এজন্য অ্যাপল হয়তো এ চিপসেটের একটি বিশেষ সংস্করণ আইপ্যাডে ব্যবহার করবে। 

আইফোন এসই, নতুন আইপ্যাড এয়ার, এবং আইপ্যাড ১১তম প্রজন্মের আপডেটগুলো আগামী মার্চ থেকে মে মাসের মধ্যে ঘোষণা করা হতে পারে। তবে ২০২৫ সালে অ্যাপল একটি স্মার্ট হোম হাব লঞ্চ করার পরিকল্পনাও করছে। 

এ বছর মিক্সড রিয়্যালিটি হেডসেট ভিশন প্রো-এর নতুন সংস্করণ বাজারে আসবে না বলে জানানো হয়েছে। 

তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস ও ইনগ্যাজেটস

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত