আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

নর্থ মেসিডোনিয়ায় ট্রাক থেকে ৬৪ বাংলাদেশি আটক

নর্থ মেসিডোনিয়ায় ট্রাক থেকে ৬৪ বাংলাদেশি আটক

দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান অঞ্চলের দেশ নর্থ মেসিডোনিয়ায় ৬৪ জন বাংলাদেশি অভিবাসীকে একটি ট্রাক থেকে আটক করেছে দেশটির পুলিশ। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

পুলিশের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (২২ জুন) নিয়মিত টহলের সময় ৬৪ জন বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়।

গ্রিসের সঙ্গে দেশটির সীমান্তের কাছাকাছি মহাসড়ক থেকে তাদের আটক করা হয়। আটক অভিবাসীদের সীমান্তের কাছে গেভগেলিজা নামক একটি শহরে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার ২৩ জুন এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয় নর্থ মেসিডোনিয়ার পুলিশ। তবে আটক হওয়া অভিবাসীদের ব্যাপারে বিস্তারিত তথ্য দেয়নি তারা।

প্রতিবছরই বহু বাংলাদেশি ভয়ংকর পথ পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টা করে। অবৈধ এসব রুটের অন্যতম একটি রুট হলো যুগোস্লাভিয়ার ভেতর দিয়ে কথিত ‘বলকান অভিবাসন রুট’। এই রুট ২০১৫ সাল থেকে বন্ধ রয়েছে। এছাড়া বর্তমানে করোনার কারণে বন্ধ রয়েছে গ্রিস ও নর্থ-মেসিডোনিয়া সীমান্তও। তবে পুলিশ সূত্র জানিয়েছে, সীমান্ত সরকারিভাবে বন্ধ থাকলেও সেখান দিয়ে এখনও মানবপাচার অব্যাহত রয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এএল

শেয়ার করুন

পাঠকের মতামত