আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ

সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ

দেশে ফিরে পরিবারের সদস্য এবং স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে চেয়েছিলেন সোমালি জলদস্যুর হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকরা। কিন্তু তাদের ইচ্ছা এবার পূরণ হয়নি। তবে এবার না হলেও পরবর্তী ঈদ পরিবারের সদস্য এবং স্বজনদের সঙ্গে কাটাবেন বলে আশাবাদ তাদের।  


সোমালিয়া উপকূলে জিম্মিদশায় থাকা জাহাজটির এক নাবিক জাহাজের ডেকে ঈদের নামাজ পড়ার পর বাংলাদেশে পরিবারের সদস্যদের কাছে পাঠানো এক ভয়েস রেকর্ডে এই আকুতি জানান। 


ওই নাবিকের  ছোট ভাই বলেন, জিম্মি নাবিকেরা বুধবার (১০ এপ্রিল) জাহাজেই ঈদের নামাজ পড়েছেন। এরপর একটি ভয়েস রেকর্ড পাঠিয়েছেন। তাতে ঈদের শুভেচ্ছা জাননোর সঙ্গে তাদের জন্য দেশবাসীকে দোয়া করতে বলেছেন। 

 

তিনি আরও জানান, সোমালিয়ার জলদস্যুদের সঙ্গে তাদের একটা ভালো বোঝাপড়া হয়েছে। ফলে তাদের নামাজ-রোজার জন্য ছাড় দিয়েছে। দিনে কেবিনে থাকতে পারছে। সপ্তাহে একদিন স্যাটেলাইট ফোনের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করারও অনুমতি দিয়েছে। 

জিম্মি নাবিকরা আশা করছেন, খুব শিগগির দস্যুদের সঙ্গে মুক্তিপণের বিষয়ে একটি দফারফার মাধ্যমে—এই জিম্মিদশার দ্রুতই অবসান ঘটবে। 

প্রসঙ্গত, গত ১২ মার্চ দুপুরে ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশের কবির গ্রুপের এসআর শিপিংয়ের মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ। মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছিল জাহাজটি। জিম্মি ২৩ নাবিকের সবাই বাংলাদেশি। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত