আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

প্রবাসে উজ্জ্বলের জীবন

প্রবাসে উজ্জ্বলের জীবন

মানুষ ক্লান্ত হয়ে পান করতে চায় পানি। পিপাসা নিবারণ কিংবা স্বাস্থ্যগত জরুরি প্রয়োজনে তাকে আশ্রয় নিতে হয় কোথাও। আগে ছিল সরাইখানা। এখন রেল-বাসস্টেশন এবং জেলা-উপজেলার সব জায়গায়ই এমন আশ্রয়কেন্দ্র আছে।
গাড়ির জন্যও তা–ই। মেরামত বা অনুরূপ কাজে গ্যারেজের শরণাপন্ন হতে হয়। আবার টায়ার বদল বা মেরামতের জন্য টায়ার হাউসে যেতে হয় কখনো। টায়ার প্লাস আবুধাবির শিল্প নগর মোসাফফার এমনি একটি প্রতিষ্ঠান। নিজের গাড়ির টায়ার বদলের জন্য টায়ার প্লাসে গিয়েছিলাম সেদিন। আমার এখনকার আগ্রহ এই প্রতিষ্ঠান নয় বরং এখানে কর্মরত বাঙালি দুই সহোদরের ব্যাপারে।
উজ্জ্বল বড়ুয়ার নামই প্রথম আসে। দুই ভাইয়ের মধ্যে কনিষ্ঠ হলেও অগ্রগণ্য তিনিই। আর কণক বড়ুয়া জ্যেষ্ঠ হয়েও সহগামী। বাঙালি বলেই না কথা! কী কাজ করেন তারা? জানবার এ ইচ্ছাটা প্রকাশ করলাম সাধারণভাবেই।
টায়ার প্লাসে গাড়ির অনেক কাজই করা হয়। এসির গ্যাস নিঃশেষ হয়ে গেলে পুনঃভর্তি, ব্যাটারি ডিসচার্জ হলে নতুন ব্যাটারি সংযোজন করা হয় এখানে। লুব্রিকেটিং অয়েল থেকে শুরু করে গ্রিজ ইত্যাদিরও জোগান দেওয়া হয় এই প্রতিষ্ঠান থেকে।
প্রযুক্তিগত সেবাদানই এদের উদ্দেশ্য। গাড়ির অ্যালাইমেন্ট, টায়ারের ব্যালেন্সিং ইত্যাদির ওপর দখল এই কোম্পানিটির। বড় কথা হলো, এসব কাজ করা হয় সেফটি চেক বা নিরাপত্তা নিশ্চয়তা দানের মধ্য দিয়ে। উজ্জ্বল এ কাজে পারদর্শী।
স্টিয়ারিংয়ে কাঁপন বা ভাইব্রেশন হলে টায়ার ব্যালেন্সিং বা ভারসাম্যের প্রয়োজন পড়ে। সে ক্ষেত্রে কখনো বা টায়ার বদলও করতে হয়। এটা নির্ভর করে টায়ারের অবস্থার ওপর।
টায়ার পরিবর্তনের কাজগুলো উজ্জ্বলরা ভালোই রপ্ত করেছেন। টায়ার শুধু গাড়ির সঙ্গে জুড়ে দেওয়া নয়, এর আরও থাকে কাজ। নিরাপত্তার জন্য ডিজিটাল পদ্ধতিতে সে বিষয়গুলো তারা নিশ্চিত করেন।
টায়ার প্লাস ইউরোপীয় একটি কোম্পানি। মধ্যপ্রাচ্যে কোম্পানিটির ২৮টি আউটলেট রয়েছে। উজ্জ্বল এখান থেকে লোভনীয় একটি অঙ্কের বেতন পান। এটা সম্ভব হয়েছে তিনি এখানে কাজ শিখে ঢুকেছিলেন বলে। তবে তখন তার পদবি ছিল হেলপারের। পরবর্তী সময় আরও প্রশিক্ষণের মাধ্যমে তিনি অপারেটর পদে অভিষিক্ত হন।
কীভাবে এলেন এই দেশে? এখানে চাকরিই বা পেলেন কীভাবে? বাড়ির আশপাশে অনেকে দুবাই থাকেন। তাদের দেখেই ইচ্ছেটা জাগে। উজ্জ্বলের চাচাতো ভাই চাকরি করেন আবুধাবির একটি গ্যাস কোম্পানিতে। তাকে অনুরোধ জানালে তিনিই পাঠিয়ে দেন দুই সহোদরের জন্য এক জোড়া ভিসা।
চট্টগ্রামের পশ্চিম বিনাজুরীতে জন্ম এই দুই সহোদরের। বাড়িতে তাঁদের মা–বাবা আছেন। উজ্জ্বল বিনাজুরী উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণি পর্যন্ত পড়েছেন। বড় ভাইয়ের লেখাপড়া উল্লেখযোগ্য নয়, বললেন তিনি।
উজ্জ্বল বিয়ে করেছেন মাত্র তিন মাস আগে। আর কণক ২০০৬ সালে। দম্পতির সংসারে দুই সন্তান—এক ছেলে, এক মেয়ে। বাড়িতে মা–বাবার সঙ্গে এখন দুই বউ। তারা ছেলেমেয়েসহ ঘর সংসার করছেন।
সচেতনতা মমত্ববোধও উজ্জ্বলের মধ্যে প্রবল। বললেন, ছোট ছোট কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে। যারা চাকরি করেন সেখানে তাদের হাতে বিকল্প নেই। ভিসা ট্রান্সফারের সুযোগ নেই বলে তাঁদের ফিরে যেতে হচ্ছে দেশে। উজ্জ্বল জানতে চাইলেন আমার কাছে—ভিসা খুলছে কি!
তার পরের দিনই আমিরাত সফরে আসার কথা বাংলাদেশের প্রধানমন্ত্রীর। তাঁকে বললাম, দেখা যাক প্রধানমন্ত্রী যখন আসছেন, তখন একটা কিছু তো হবেই।
তারা সুখী। এখানে তাঁরা কাজে দক্ষতার পরিচয় দিতে পেরেছেন। ভালো বেতন পাচ্ছেন। সুন্দর সময় কাটাচ্ছেন।
অন্যদিকে বাড়িতেও মা-বাবাসহ অন্য সদস্যরাও সংসার জীবনে পাড়ি দিচ্ছেন নিরুদ্বেগ কাল। উজ্জ্বলই বললেন এমনভাবে।
গাড়িতে টায়ার যুক্ত করে নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করছেন উজ্জ্বল। তাদের জীবনও গতিময় আর উজ্জ্বল হয়ে উঠুক—এই কামনা।

শেয়ার করুন

পাঠকের মতামত